বারুইপুরে জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের উপর অ্যাসিড হামলা, পরে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির উপরে  হামলার অভিযোগ উঠল তাঁর মেজো দাদার ও পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারইপুর থানার অন্তর্গত যোগী বটতলার মর্ডান ক্লাব সংলগ্ন এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে কোলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতের নাম টোটন খান । ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে,জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল টোটন খানের সঙ্গে তার মেজো দাদার।অভিযোগ মেজ দাদা মমতাজ খান ও তাঁর পরিবারের সদস্যরা মিলে   টোটন খানের উপরে শনিবার রাতে হামলা চালায় অভিযোগ তাঁর চোখে ঢেলে দেওয়া হয় অ্যাসিড। এরপর দা দিয়ে মাথা হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি, কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য সেখান থেকে কোলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।পরিবার সূত্রে জানা গিয়েছে ,  মমতাজ খান ও টোটন খানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। কয়েকদিন আগে টোটনের পরিবারের সদস্যদের ও মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় মমতাজ খানের পরিবারের কয়েকজনকে পুলিশ আটক করলেও অভিযোগ না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ ঈদের দিন টোটন খানের পরিবারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। রাতে ভয়ঙ্কর রূপ নেয়। এই ঘটনার পর স্থানীয় মানুষদের হাতে ধরা পড়ায় অভিযুক্তরা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসী তাদেরকে বাইরে থেকে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় পুলিশে এক নামালক সহ ৬ জনকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *