প্রয়াত নকশালপন্থী নেতা আজিজুল হক,শোকপ্রকাশ মমতার

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রয়াত হলেন প্রাবন্ধিক, বিশিষ্ট বামপন্থী নেতা আজিজুল হক। দীর্ঘদিন বার্ধক্য জনিত ও নানান শারীরিক জটিল সমস্যায় জর্জরিত ছিলেন। সোমবার দুপুর ২টা ২৮ মিনিট নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাসান ঘটে। কিছুদিন আগে থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল ।এর মধ্যে বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ায় তিনি দুর্বল হয়ে পড়েন। সংক্রমণ ছড়ায় রক্তে। জানা গেছে, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টও দিতে হয়েছিল। ধীরে ধীরে একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে, তাঁকে সুস্থ করতে চিকিৎসকরা  আপ্রান চেষ্টা চালিয়ে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


আজিজুল হক একজন রাজনৈতিক কর্মী ছিলেন না। একই সঙ্গে লেখক ও ছিলেন এবং নকশালবাড়ি আন্দোলনের অন্যতম নেতৃত্বাধীন মুখ্য হিসেবে চারু মজুমদারের মৃত্যুর পর সিপিআই( এম এল) এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব ভার সামলেছেন তিনি। তাঁর লেখা ‘কারাগারের ১৮ বছর’ বইটিতে সে সময়ের বাম রাজনীতির দমন পীড়নের ও রাজনৈতিক বন্দিদের  প্রতি নির্মম ব্যবহার তা তিনি তুলে ধরেছেন। তাঁর জীবনের অনেকটা সময় কেটেছে কারাগারে। ১৯৭৭ সালে তিনি মুক্তি পেলেও আবার পরে ১৯৮২ সালে তিনি গ্রেপ্তার হন। জেলবন্দি অবস্থায় তাঁর উপরে চলে শারীরিক অত্যাচার। পরবর্তী কালে রাজনৈতিক জীবন থেকে তিনি সরে গেলেও কলম কিন্তু তিনি কখনও ছাড়েননি। একাধিক সংবাদপত্রে তিনি নিয়মিত লেখালেখি করতেন। সেই সাথে কোলকাতায় প্রতিষ্ঠা করেন ভাষা শহীদ স্মারক সমিতি।  তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এক্স হ্যান্ডেল এ লিখেছেন, “প্রবীণ রাজনৈতিক আজিজুল হক’এর প্রায়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই”।
আজিজুল হকের বাড়ি উলুবেরিয়া রণমহল গ্রামের জমিদার পরিবারে। খুব কম বয়সে দাদার সঙ্গে কোলকাতায় পড়তে আসেন। সেই সময় সিপি আই নেতা নন্দ গোপাল ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়। তাঁর হাত ধরে কমিউনিস্ট পার্টি সদস্য হন। তখন তাঁর বয়স মাত্র ১৭। এরপর হাওড়া কৃষকদের আন্দোলনে নিজেকে যুক্ত করেন।শুরু হয় লড়াই সংগ্রাম। শেষ জীবনে  পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে কখনও লেখেনিতে কখন ও প্রতিবাদ সরব হতে দেখা গেছে তাঁকে। এমনকি সিঙ্গুর- নন্দীগ্রাম কান্ডে প্রকাশ্যে বামেদের বিরোধিতা করে সরব হতে দেখা গিয়েছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *