২৬-এর নির্বাচনের আগে মমতার ‘মাস্টারস্ট্রোক’,নয়া প্রকল্পের ঘোষণা- ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আগেই  দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার।  আর এবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘোষণা করলেন। এদিন তিনি জানিয়েছেন, বিভিন্ন এলাকার ছোট ছোট সমস্যা সমাধান করার জন্য এই কর্মসূচি চালু করা হচ্ছে। বুথ ধরে ধরে সেই কাজ শেষ করা হবে দুমাসের মধ্যে। আগামী ২ আগস্ট থেকে সেই কর্মসূচি সূচনা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন তিনি জানিয়েছেন, কিভাবে এই কর্মসূচি পরিচালনা করা হবে। গ্রামের ছোট ছোট সমস্যা গুলো শুনবেন সরকারি আধিকারিকরা। তিনটি করে বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করা হবে। মোট ৮০ হাজার বুথ আছে।। সেরকম ভাবে তিনটি বুথ নিয়ে  একদিন করে শিবির  হবে। নির্দিষ্ট কেন্দ্রে এসে মানুষরা নিজেদের সমস্যার কথা জানতে পারবেন। তারপর আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে যে কাজটা কতটা কাজ করা যাবে। পুরো কর্মসূচির জন্য দু’মাসের মত লাগবে।
হঠাৎ করে কি কারণে এই কর্মসূচি শুরু করা হলো  তার ব্যাখ্যা এদিন দিয়েছেন  মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন ,অনেক সময় দেখা যায় যে কোনো ছোট্ট পাড়া হয়তো একটি কলের দরকার আছে। একটি ছোট পাড়ায় ছোট্ট গ্রামীণ রাস্তা পাকা করে দিলে কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় না মানুষকে । আবার কোথাও বিদ্যুতের খুঁটি বসাতে হবে বা কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদটা ঠিক করে দিতে হবে বা স্কুলের ছাদ ঠিক করে দিতে হবে।। সেই সব ছোট ছোট কাজের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চালু করা হচ্ছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, ছোট সমস্যা সমাধান করে দিলে ও খুশি হন মানুষ তাদের কথা শুনলে খুশি হন। সেই বিষয়টি মাথায় রেখে  ‘গ্রামের অন্দরে মাটির অন্দরে গিয়ে ছোট ছোট সমস্যা সমাধান করা হবে। সেগুলি হয়তো গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ করে ওঠার সুযোগ পায় না। সেগুলি সমাধান করা হবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে’। যে কর্মসূচির উদ্দেশ্য হলো ‘উপরে থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা’। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন,ছোট ছোট বিষয় সমাধানের জন্য চালু করা হলেও আদতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির বিস্তৃতি অত্যন্ত বেশি হবে। প্রতিটি বুথের জন্য বরাদ্দ হবে দশ লাখ। তিনি এদিন স্পষ্ট করে জানান, ‘কাউকে সরকারের কাছে পৌঁছাতে হবে না, সরকার তাঁদের দরজায় পৌঁছে যাবে’।
ইতিমধ্যে কর্মসূচি রূপায়নের জন্য রাজ্যস্তরের ট্রাস্কফোর্স গঠন করা হচ্ছে।মাথায় থাকবেন মুখ্য সচিব। এছাড়া অর্থ সচিব এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সচিবরাও থাকবেন। পাশাপাশি জেলা স্তরের টাস্ক ফোর্স তৈরি করে দেবেন মুখ্য সচিব। বড় প্রকল্প যেমন চলছে সে রকম ভাবেই চলবে। সেই সঙ্গে পুরো স্বচ্ছতা বজায় রেখে অনলাইনে হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
তবে তাঁর এই নয়া কর্মসূচি ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহল মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে  একেবারে গ্রামের পাড়ায় পাড়ায় মানুষের জনের কাছে পৌঁছে যেতে চাইছেন।  তাদের মতে ২০২১ সালে বিধানসভা ভোটের আগে যেমন দুয়ারের সরকার কর্মসূচি চালু করার ফল পেয়েছেন হাতেনাতে। আর সেই পন্থাকে সামনে রেখে আগামী ২৬ এর নির্বাচনের আগে আরো একেবারে বুথ স্তরে মানুষের কাছে পৌঁছে যাবার অভিনব কর্মসূচি। তবে এখন দেখার আগামী দিনে এই কর্মসূচি কতটা কার্যকর হয় এবং ২৬ এর নির্বাচনে তার প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *