
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কাগজ তুলে ধরে দাবি করেন, “ অবিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি একটি করে সার্কুলার কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সন্দেহভাজন কেউ হলেই সেই ব্যক্তিকে নাকি একমাস পর্যন্ত আটকে রাখা যায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘আজ বাংলার উপরে সন্ত্রাস চলছে’। এর সঙ্গে তিনি আরও বলেন, বিজেপি এখন ঠিক করে দিতে চায় কে কি খাবে? কি মাছ খাবে, কে কার মাথা খাবে’। তিনি আরো বলেন, যাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। তাদের মামলা করে ছাড়িয়ে এনেছি আমরা। এরা বাংলা ভাষায় কথা বলতো বলে’ ।মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো দাবি করেন, ‘হাজার জন বাঙালিকে আটক করা হয়েছে।

পাশাপাশি এদিন ওড়িশা দিল্লিতে বাঙ্গালীদের উপর অত্যাচার নিয়ে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার কোন ভাষা বিরুদ্ধে সমস্যা নেই কিন্তু বাংলার উপরে কেন সন্ত্রাস হবে? প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে’। এদিন সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘আজ থেকে ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাকে সম্মান জানিয়ে এই আন্দোলন শুরুর ডাক দিলেন । এদিকে এই ‘আন্দোলন’ চলবে আগামী নির্বাচন পর্যন্ত। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম ব্রজবাসীকে ডেকে নেন মঞ্চে। তিনি দাবি করেন, ‘৫০ বছর ধরে ব্রজবাসী কোচবিহারে থাকেন। তাকে অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে’। তাঁর আরো অভিযোগ ‘ভোটের সময় বিজেপি রাজবংশীদের কাছে টানে তারপর তারা রাজবংশীদের বংশীদের উপরে অত্যাচার করে’। এদিন শুভেন্দু অধিকারীর নাম না করে রোহিঙ্গা ইস্যুতের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গে১৭লক্ষ রোহিঙ্গা আছে। তাদের নাম ভোটার তালিকা থেকে কাটতে হবে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রসঙ্ঘের হিসেবে সারা বিশ্বে ১০ লাখ রোহিঙ্গা’। শুভেন্দুর তোলা দাবী নিয়ে বলেন, ‘একটু পড়াশুনা করে বলা উচিত তো। আরোও বলেন ,’আমার কাছে লিস্ট আছে, আমি জানিনা বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। সারা পৃথিবীতে রোহিঙ্গা সংখ্যা কত ইউনাইটেড নেশন বলেছিল ১০ লক্ষ। সেটা মিলে সর্বাধিক ১৩ থেকে ১৪ লাখ হবে। আপনি কিভাবে বলছেন ১৭ লক্ষ’। পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারের নির্দেশ প্রসঙ্গে বলেন, ‘জুলাই মাসে আমাদের চিঠি পাঠিয়েছে।ওরা সেন্ট্রাল ফোর্স থেকে নোডাল অফিসার তৈরি করতে। যারা মানুষকে ভোট ভোটার লিস্ট থেকে বাদ দেবে’। বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে। কে মাছ মাংস ডিম খাবে, ওরা সব ঠিক করে দিচ্ছে’। এদিন তিনি আরো বলেন, ‘বিজেপির চক্রান্ত, নির্বাচন কমিশনের চক্রান্ত, গদি মিডিয়াও আছে’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
