
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে পুণ্যার্থীদের নির্বিঘ্নে এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে এবার একাধিক ব্যবস্থা নিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।
পুণ্যার্থীদের যাত্রাপথকে আরো মসৃণও নিরাপদ রাখতে এই বিশেষ ব্যবস্থা গুলি কার্যকর হবে আগামী ৯ জানুয়ারি থেকে ১৭ ই জানুয়ারি পর্যন্ত চলবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শিয়ালদহের ডি আর এম রাজীব সাক্সেনা এদিন জানান, কাকদ্বীপে ২৪ ঘন্টা রেলের অফিসার মোতায়ন করা হবে। সেই সঙ্গে তিনি আরো জানান, গত বছরের তুলনায় এবছর অর্থাৎ ২০২৬-এর গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের তরফে সুসংগঠিত ট্রানজিট ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রেন পরিষেবা,ভীর নিয়ন্ত্রণ, যাত্রী সুযোগ-সুবিধা,নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা সহায়তার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
তিনি আরো জানান,পুণ্যার্থীদের বাড়তি ভিড় সামাল দিতে ট্রেন পরিষেবা বাড়ানো হয়েছে। এবার গঙ্গাসাগর মেলা চলাকালীন প্রতিদিন ২৩ জোড়া ইএম পিইউ ট্রেন চালানো হবে যার মধ্যে শিয়ালদা- নামখানা ও শিয়ালদহ ও কাকদ্বীপ রুটে ১০ জোড়া বিশেষ ‘গঙ্গাসাগর স্পেশাল’ ট্রেন থাকবে। লক্ষীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত সিঙ্গেল লাইনের সীমাবদ্ধতা থাকার সত্বেও যতটা বেশি সংখ্যক পরিষেবা বাড়ানো যায় ততটাই চালু করে দেওয়া হয়েছে। যাতে প্লাটফর্মে অপেক্ষার সময় কমে এবং অতিরিক্ত ভিড় না হয়। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অতিরিক্ত ট্রেন পরিষেবার দিন সংখ্যা গত বছরের ৬ দিনের পরিবর্তে বাড়িয়ে এবার ৭ দিন করা হয়েছে। ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ২০২৫ সালে যেখানে ৭২ টি ট্রেন চালানো হয়েছিল,২০২৬সালে তা বেড়ে দাঁড়িয়েছে১২৬টি পাশাপাশি মেলা চলাকালীন পুণ্যার্থীদের ভিড়ে যাতে নিত্যযাত্রীদের কোনভাবে অসুবিধার মুখে না পড়তে হয় সেই কারণে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম ১৫ ও ১৬নং প্লাটফর্ম, কাকদ্বীপ স্টেশনের জন্য দুটি প্ল্যাটফর্ম এবং কাকদ্বীপ স্টেশনের ২’নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র গঙ্গাসাগর মেলার যাত্রীদের জন্য নির্ধারিত করা হয়েছে। প্রতিটি ট্রেন প্রা২হাজার থেকে ২,৫০০ জন পুণ্যার্থী স্বাচ্ছন্দে ওঠানামা করতে পারবেন। ভিড়ের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য এই প্ল্যাটফর্ম গুলিতে বিশেষ ম্যানেজার নিয়োগ করা হবে, যাঁরা যাত্রী শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গোটা প্রক্রিয়া তদারকি করবেন। ভিড় নিয়ন্ত্রণে কঠোর ভাবে ‘ফাস্ট কাম, ফাস্ট সার্ভড’ নীতি কার্যকর করা হচ্ছে। যাত্রীদের ক্রস মুভমেন্ট বন্ধ করতে চালু করা হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো সিস্টেম। শিয়ালদহ স্টেশনে নামখানা ও কাকদ্বীপগামী শিয়ালদহ সাউথ মেট্রো প্রবেশ পথ দিয়ে স্টেশনে ঢুকতে হবে। অন্যান্য সময়ের সাউথ গেট দিয়ে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। ট্রেন থেকে নেমে বেরোনোর ক্ষেত্রে শুধুমাত্র শিয়ালদা সাউথ নিয়মিত গেট ব্যবহার করতে হবে। ওয়ান হয়ে থাকার কারণে দু দিকের যাত্রীদের মধ্যে কোন সংঘর্ষ হবে না। কাকদ্বীপ স্টেশনে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, দুই নম্বর প্লাটফর্মের একটি অংশকে হোল্ডিং এরিয়া হিসেবে ব্যবহার করা হবে। প্রায় ২৫০০ জন পুণ্যার্থী সেখান থেকে একসঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি শিয়ালদহ গামী সমস্ত ট্রেন কাকদ্বীপের দুই নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে এবং নামখানা গামী সমস্ত ট্রেন ১নন্বর প্লাটফর্ম থেকে ছাড়বে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
