
তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডায়মন্ড হারবার যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ বর্ষের জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় উস্তি থানার অন্তর্গত ঘটকপুকুর এলাকায় অভিযাত্রীর সংঘের মাঠ প্রাঙ্গনে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন মহকুমার প্রায় ১০০প্রতিযোগী এই জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানা এলাকার ঘটকপুকুরের অভিযাত্রীর সংঘের মাঠ প্রাঙ্গনে জেলা পর্যায়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই ক্রীড়া প্রতিযোগিতা চালানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঘটকপুকুর মহিলা শিশু বিকাশ কেন্দ্র এবং অভিযাত্রী সংঘের সদস্যবৃন্দরা। এই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লম্ফন, ব্যাডমিন্টন, কাবাডি ও ফুটবল খেলার মত আর্কষনীয় ইভেন্ট গুলির আয়োজন করা হয়েছিল।

উদ্যোক্তারা জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো গ্রামীণ যুবকদের প্রতিভা অন্বেষণ,ফুটবল,অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলায় অংশগ্রহন নিশ্চিত করা এবং উন্নত মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা।সেই সঙ্গে বর্তমান যুবসমাজকে খেলার মাঠ মুখি করার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন । যাতে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়,এই বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেহেরু যুব কল্যাণ দপ্তরের আধিকারিক কপিল শর্মা, অভিযাত্রীর সংঘের সম্পাদক শক্তি সাধন ঘোষ সহ একাধিক ক্রীড়া প্রেমী ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
