ধান উৎপাদনে দেশে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ,কৃষকদের কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ধান উৎপাদনে আবারও দেশের মধ্যে নজির গড়ল পশ্চিমবঙ্গ ।ধরে রাখল শীর্ষস্থান। ২০২৪- ২৫  অর্থবর্ষে মোট ২৫৬. ৫৩  লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে পশ্চিমবঙ্গে। যা সমগ্র ভারতের মধ্যে শীর্ষস্থান ।কৃষকদের এই ঘাম ঝরানো শ্রমকে কুর্নিশ জানিয়ে তাদের প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের  এই সাফল্যের কথা তিনি তাঁর এক্স হ্যাণ্ডেলে পোস্ট করেন। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি আমাদের কৃষক, কৃষি শ্রমিক ও কৃষি ক্ষেত্রে সঙ্গে জড়িত সকল ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই”।
জানা গেছে, শুধু ধান উৎপাদনে রেকর্ড গড়েনি পশ্চিমবঙ্গ। অন্যান্য ফসল উৎপাদনে ও  উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে বাংলা। যেমন ভুট্টার উৎপাদন আটগুন বেড়েছে, তিনগুন বেড়েছে ডাল উৎপাদনও।
২০২৪ সালে খারিফ মরসুমে মোট ১৮১.৩৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। ২০২৪ ২৫ অর্থবর্ষের বোর মরসুমে মোট ধান উৎপাদন হয় ৭৫.১৮ লক্ষ মেট্রিক টন।অর্থাৎ সব মিলিয়ে মোট  ২৫৬. ৫৩লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয় ২০২৪-২৫ অর্থবছর।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২১- ২২ সালে যেখানে ধান উৎপাদন হয়েছিল ২৫৩.৬৬  লক্ষ মেট্রিক টন। সে সময়ও রেকর্ড সৃষ্টি করেছিল পশ্চিমবঙ্গ। যদিও এবছর বিগত বছরের রেকর্ডগুলিকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ ।কিন্তু কিভাবে কৃষিক্ষেত্রে এলো এই বড় সাফল্য? এই প্রসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ মহল মনে করছেন, যেখানে ২০১১ সালের পর থেকে ৫৬ লক্ষ মেট্রিক টন ধানের  উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সে ক্ষেত্রে তাদের যুক্তি কৃষকদের সামাজিক সুরক্ষা। প্রদান কৃষক বন্ধু। এছাড়া বাংলার শস্য-বীমা। সেই সাথে খাজনা মুকুবের মত রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ কৃষি কাজ করার ক্ষেত্রে আরো বেশি সহজ হয়েছে, বেড়েছে আগ্রহ ।ফলে উৎপাদন বেড়েছে কয়েক গুণ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *