
তপন কুমার দাস, (ঘুটিয়ারী)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-দক্ষিণ ২৪ পরগনা ঘুটিয়ারি শরিফের ১৭ শ্রাবণ উপলক্ষে জমে ওঠে গাজী বাবার উরুস মেলা। গত শনিবার সকাল থেকে সম্প্রতিদের মিলন মেলায় জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ ভীড় জমায়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে মানত করেন।
গাজী বাবার কাছে মানত পূরণের জন্য মানুষ পুকুরে ফুল ছেড়ে হাত পেতে বসে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। ভক্তপ্রাণ মানুষজনদের বিশ্বাস ওই ফুল ঘুরে হাতে চলে আসবে ,এভাবে সারাদিন পুকুর পাড়ে বসে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাক থেকে ভক্ত প্রাণ মানুষজন ভীড় জমান। হযরত মোবারক গাজী বাবার মাজারে চাদর ছড়িয়ে মানত করেন বহু মানুষজন। এদিন সকাল থেকেই শুরু হয় সম্প্রীতির মিলন উৎসব।
আলো রোশনায় সেজে উঠেছে ঘুটিয়ারি শরীফের এই মাজার।আলোকসজ্জা এবং সুগন্ধির সৌরভে সমগ্র মাজার চত্বরে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য জনশ্রুতি রয়েছে, যখন বৃষ্টির জন্য চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল। বহু বছর আগে তখন গাজী সাহেব মক্কার দরবারে গিয়ে চাষীদের জন্য বৃষ্টি প্রার্থনা করেছিলেন। আর তারপরেই বৃষ্টিতে মাঠ ঘাট জলে ভরে যায়। সেই বিশ্বাস থেকেই আজও এই দিনে মানত করলে সবার মনোবাসনা পূরণ হয়। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই দিনটিতে ঘুটিয়ারি শরীফে এসে মানত করেন। এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করেন সকলে। উরুশ উৎসব উপলক্ষে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।







