কেরালায় কাজে করতে গিয়ে মৃত্যু হল কাকদ্বীপের মৎস্যজীবির

রাজ্য

প্রতীকী ছবি—

তপন কুমার দাস (কাকদ্বীপ),বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক মৎস্যজীবি কেরালায় কাজ করতে গিয়ে মৃত্যু হল।

 পুলিশ সূত্রে জানা গেছে মৃত মৎস্যজীবীর  নাম সুজিত দাস( ৩৫)।
বাড়ি কাকদ্বীপে হারউড পয়েন্ট কোস্টাল থানা শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত কালিনগর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত দাস গত২৫ শে জুলাই কাজের জন্য কেরালায় গিয়েছিলেন। তিনদিন পর সেখানে তার মৃত্যু হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর পৌঁছায় বাড়িতে।

মৃতের পরিবারের অভিযোগ গত ২৭শে জুলাই সুজিত কেরালায় কল্লোম হারবারে  যখন রাতে ঘুমিয়েছিলেন, সেই সময় বেশ কিছু দুষ্কৃতীরা এসে তাঁর এবং তাঁর সহকর্মীদের উপর চড়াও হয়। প্রচন্ড মারধর করা হয়। এই ঘটনায় সুজিত  গুরুতর আহত হন। সেই সময় স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে পল্লীপুরম হাসপাতালে নিয়ে যান ।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুজিতের দাদা, রবি রাম দাস বলেন যে, ‘ভাইয়ের উপর কেন এরকম আক্রমণ করা হলো। কারা এইরকম ঘটনা ঘটিয়েছে, সে সম্বন্ধে কিছু জানা নেই। প্রশাসনে বিভিন্ন দপ্তরে সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছি। আশা করছি সঠিক তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের কে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা হবে’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *