গঙ্গাসাগর কোস্টাল থানার উদ্যোগে পালিত হল পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

রাজ্য

রমেশ রায় (গঙ্গাসাগর)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গঙ্গাসাগর কোস্টাল থানার তরফ থেকে আজ একটি বিশেষ পথ নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


​এদিনের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও সাগর, সিআই সাগর, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি সহ বিভিন্ন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা (CVF)। পাশাপাশি, স্থানীয় প্রায় ১০০ জন শিক্ষার্থী, টোটো চালক এবং দোকানদাররাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন। ​কর্মসূচির শুরুতেই কালী বাজার এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এই র‍্যালির মাধ্যমে পথ নিরাপত্তার বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। র‍্যালিটির পর একটি ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ আধিকারিক ও কর্মীরা তথ্যবহুল বক্তব্যের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে নিয়মিত হেলমেট ও সিটবেল্ট পরা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং রাস্তায় নিরাপদ চলাচলের অভ্যাসের ওপর জোর দেওয়া হয়। ​এছাড়াও, সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরিশেষে, নিয়মিত সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারে উৎসাহ দিতে এবং পথ নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে স্থানীয় কিছু অংশগ্রহণকারীর হাতে হেলমেট তুলে দেওয়া হয়। থানার এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *