মাঝ নদীতে ভেসেল থেকে ঝাঁপ, তলিয়ে যাওয়া যাত্রীর খোঁজে মুড়িগঙ্গায় রাতভর তল্লাশি

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে যাওয়ার পথে যাত্রীবাহী ভেসেল থেকে আচমকা নদীতে ঝাঁপ দিলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ। তারপর থেকেই খোঁজ মেলেনি ওই যাত্রী।নিখোঁজ যাত্রীকে উদ্ধার করতে রাতভর নদী চালানো হয়। রবিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে মুড়িগঙ্গায় তলাশি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টায় দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ লট নম্বর ৮থেকে কচুবেড়িয়ার উদ্যেশে যাচ্ছিল একটি যাত্রীবাহী ভেসেল।মুড়িগঙ্গা গঙ্গার মাঝনদীতে যখন ভেসেলের অবস্থান, ওই সময় মাঝ নদী এক ব্যক্তি হঠাৎই নদীতে ঝাঁপ দেয়। ভেসেলে থাকা অন্য যাত্রীরা ঘটনাটি দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে, চালক,ভেসেল কর্মীরা একসঙ্গে দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করতে এগিয়ে আসেন।সেসময় নদীতে প্রবল জোয়ার চলছিল। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পরে তাঁরা খবরদেয় পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দপ্তরকে।খবর পেয়ে পুলিশ,বিপর্যয় মোকাবিলা দপ্তর  রাতভর  নদীতে তল্লাশি চালায়। যদিও কোন খোঁজ পাওয়া যায়নি।আবারও রবিবার ভোর সকাল থেকে শুরু হয় তলাশি অভিযান। তবে এখনো ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সিসিটিভি ফুটেজ গুলি পরীক্ষা করে দেখার পাশাপাশি কাকদ্বীপ এবং আশপাশের  বিভিন্ন থানায়  কোন নিখোঁজ ডাইরি জমা  পড়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *