লালবাজার এলাকার গোডাউনে আগুন,দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- কোলকাতার ম্যাংগো লেনে পরিবহন ভবনের খুব কাছেই   বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। ২১নং আর এন মুখার্জি রোডের মোটর পার্টসের গোডাউনে আগুন। দমকলের আটটি ইঞ্জিন এখন পর্যন্ত কাজ করছে। অফিস টাইমে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পুরো এলাকা কার্যত ডেকেছে কালো ধোঁয়ায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
স্থানীয় সূত্রের খবর, আজ বৃহস্পতিবার সকাল ১১টা দিকে আচমকায় কোলকাতার আর এন মুখার্জি রোডের একটি গোডাউনে আগুন লাগে।। সামান্য ধোঁয়া দেখতে পেয়েই দমকলের খবর দেয়ে স্থানীয়রা। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে ধোঁয়ার পরিমাণ অত্যধিক বেশি থাকায় অক্সিজেন মাস্ক পরে আগুনের উৎস্যস্থলে ঢোকার চেষ্টা করে দমকল কর্মীরা কিন্তু  তাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। আরও জানা গেছে, ওই বিল্ডিংএর জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলে। গোডাউনে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।অভিজ্ঞ দমকলকর্মীরা  অনুমান করছেন এসি মেশিন থেকেই শর্ট সার্কিট থেকে এই ঘটনা হতে পারে।
২১নং  কোলকাতার আর এন মুখার্জি রোডের এই বিল্ডিং এর গ্রাউন্ডফ্লোরে একাধিক জিনিসের গোডাউন রয়েছে। সেখান থেকেই এতটা পরিমাণ ধোঁয়া বাইরে বেরোচ্ছে যে, পুরো এলাকাটা একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তবে হতাহতের কোন খবর নেই। ওই বিল্ডিং এর সকলকেই নামিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। আরো জানা গিয়েছে, ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় দমকল বাহিনী মাস্ক পরেও ভেতরে প্রবেশ করতে পারছেন না। ধোঁয়ার জেরে দমকল থেকে পুলিশ এবং স্থানীয়রা ভীষণ সমস্যায় পড়েছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *