মদের ঠেকে গন্ডগোল,বাবাকে ডেকে এনে বন্ধুকে মার,বেহালায় যুবকের মৃত্যুতে গ্রেপ্তার পিতা-পুত্র

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোর সকালেই কোলকাতা বেহালা শখের বাজার এলাকায় মদ্যপ  যুবক খুন ।এই ঘটনাটি কেন্দ্র করে বেহালা সখের বাজারে ব্যাপক চঞ্চল্য ছড়ায়। যুবক খুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত ও যুবকের নাম বাপি  অধিকারী।
স্থানীয় ওপুলিশ সূত্রে জানা গিয়েছে,শনিবার সারারাত চার বন্ধু মিলে  মদের আসর চলে ।রবিবার ভোর বেলা থেকে শুরু হয় চার বন্ধুর বচসা ।এরমধ্যে চার বন্ধুর মধ্যে এক বন্ধুকে চড় থাপ্পড় মারতে শুরু করে বলে অভিযোগ। মার খেয়েই ওই যুবক তাঁর বাবাকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন ।যুবকের বাবা ঘটনাস্থলে আসার পর হাতাহাতি আরও চরমে পৌঁছায় ।ওই যুবক এবং তাঁর বাবা মিলে তিনজনকে ব্যাপক মারধর শুরু করেন।স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সে সময় বাপি অধিকারীকে রাস্তায় ফেলে লাথি,কিল,ঘুষি মারতে থাকে মদ্যপ যুবক ও তাঁর বাবা বলে অভিযোগ। বাকি দুই মদ্যপ পালিয়ে যেতে পারলেও সে সময় বাপি  তারা টেনে নিয়ে এসে  বেধরক মারধোর করেলে  জ্ঞান হারিয়ে মাটিতে লুটি পরে বাপি অধিকারী।আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে  বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
 ঘটনার খবর পেয়ে ঘটাস্থলে আসে  ঠাকুরপুকুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাবা ও ছেলেকে। চলছে জিজ্ঞাসাবাদ। শখেরবাজার এলাকার সিসিটিভি ফুটেছে খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *