
প্রতীকী ছবি——
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বন্ধুদের সঙ্গে মোটরবাইকে খেতে বেরিয়েছিলেন দুই চিকিৎসা পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি মোটরবাইকে ধাক্কা মেরে রাস্তায় পড়ে যান। তখনই পিছন থেকে আসা লরির ধাক্কায় তাদের মৃত্যু হয়। শনিবার গভীর রাতে ঠাকুর পুকুরে মর্মান্তিক ওই দুর্ঘটনার সিসিটিভি ফুটে সংগ্রহ করেছে পুলিশ। মৃতরা হলেন আনন্দ প্রিয়দর্শী( ২৩ )ও মহম্মদ ফাইয়াজ মল্লিক (২৩)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক চালাচ্ছিলেন আনন্দ আর পিছনে বসে ছিলেন ফাইয়াজা। দুজনেই জোকা ইএসআই মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্র। আরো জানা গেছে আনন্দ মূলত পাটনার বাসিন্দা হলেও টালিগঞ্জ তার ফ্ল্যাট আছে। সেই সঙ্গে ফাইয়াজ দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়ের বাসিন্দা। শনিবার রাতে জোকা ক্যাম্পাস থেকে তিনটি মোটর বাইকে ৬ জন চিকিৎসা পড়ুয়া খেতে বেরিয়েছিলেন। পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে তিনটে ঠাকুরপুকুর জেমস লং সরণী পূর্বপাড়া রোড ক্রসিং এর সিসিটিভি ফুটেজ অনুসারে আনন্দ সামনের বাইক হঠাৎই থেমে যায়। আর সে সময় ডান দিক দিয়ে ঘুরতে যায়। তখনই আনন্দের সামনের মোটর বাইক ধাক্কা মেরে ছিটকে পড়েন দুজন। সে সময় পিছন থেকে আসা লরি তাদের পিষে দেয়। রক্তাত্ব অবস্থায় তাদের ফেলে পালিয়ে যায় । দুজন হেলমেট পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে ।তবে হেলমেট ছিটকে রাস্তায় পড়ে যায়। দুজনের মাথায় গুরুত্বর আঘাত লাগে। অন্য বন্ধুরা ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ এসে তাদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা জানান, অনেক আগেই তাঁরা মারা গিয়েছে। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে, ময়নাতদন্তের পর দুই যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আনন্দের দেহ পাঠনায় পাঠানো হয়েছে।
ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
