
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নদীয়ার কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিক খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংহ কে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,উত্তর প্রদেশের সীমান্তবর্তী নেপাল সীমান্ত এলাকায় খুব কাছেএকটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ট্রানজিট রিমান্ডে।কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এর আগে গুজরাটের জামনগরে গ্রেফতার করা হয়েছিল দেশরাজের মামা কুলদীপ সিংহকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ শে আগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে মাথায় পয়েন্টরেঞ্জ থেকে গুলি করে ঈশিতাকে। ওই ঘটনার পরে দেশরাজ গা ঢাকা দিতে উত্তরপ্রদেশের দেওরিয়ায় নিজের বাড়িতে পালিয়ে যায়। এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। তবে ঘটনার পর খুব দ্রুত কৃষ্ণনগরের পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক টিম তৈরি করে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় ধরে ধরে তল্লাশি চালিয়ে শেষমেষ এই ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সাংবাদিক বৈঠকে কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে,জানান রবিবার বিকেলে উত্তরপ্রদেশের নেপাল সীমান্তবর্তী জেলা মহারাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয় দেশরাজকে।সোমবারই তাঁকে আদালতে হাজির করানো হবে । প্রাথমিক জিজ্ঞাসা জানতে পেরেছে,,খুনের কয়েক মাস আগে থেকেই রেইকি করে গিয়েছিলেন দেশরাজ। ঈশিতাকে খুনের পর ওই কলেজ ছাত্রীর বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন তিনি। তারপর ঈশিতার মা এবং ছোট ভাই বাড়ি ফেরেন। সেই সময় ঈশিতার মায়ের মাথাতেও দেশরাজ বন্দুক ধরেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে,উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় ভাড়া বাড়িতে মা- বোনের সঙ্গে থাকতেন দেশরাজ। বাবা বিএসএফের জওয়ান ।অভিযোগ প্রেমের ব্যর্থ হয়ে তিনি খুন করেন ওই কলেজ ছাত্রীকে।প্রাথমিকভাবে আরওজানা গিয়েছিল দেশরাজ এর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই নি ওই কলেজছাত্রী তরুণী কিন্তু দেশরাজ তার সেই সম্পর্ক টিকিয়ে রাখতে জোর কাঠানোর অভিযোগ। পাশাপাশি তদন্তকারীর জানতে পেরেছেন, হুমকিও দেওয়া হতো ওই তরুণীকে। একবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে ও ভিডিও করে প্রেমিকাকে পাঠিয়েছিলেন।যদিও সে ক্ষেত্রে কোন ভাবেই ওই তরুণীর মন গলাতে পারিনি ।এরপরেই বদলা নিতে ওই ছাত্রীকে খুনের ছক কসেন বলে অভিজ্ঞ তদন্তকারীরা মনে করছেন। তবে এ বিষয়ে আরও নিশ্চিত হতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদে হয়তো আসল সত্য বার করা সম্ভব হবে বলে মনে করছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯৯১৫৩০৪৩৩৮০
