
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দিল্লি বিস্ফোরণের পর সুন্দরবনের জলপথ, কোলকাতা শহর সহ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিং- তল্লাশি অভিযান চলছে ।আর নিরাপত্তার বাড়তি নজরদারিতে এবার বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটি থানার পুলিশ। মঙ্গলবার সুলতানপুর নলহাটি রোড থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে জিলেটিন স্টিক। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তিকে পাশাপাশি গাড়িটি বাজেযাপ্ত করা হয়।এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,রাতে বীরভূমের সুলতানপুর নলহাটি রোডে যখন টলটহল দিচ্ছিল নলহাটি থানার পুলিশ। সে সময় গোপন সূত্রে খবরের ভিত্তিতে সন্দেহজনক একটি চার চাকার পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালাতেই মিলেছে বিপুল পরিমান বিস্ফোরক ভর্তি একাধি বস্তা। সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। ধৃতের নাম নারায়ণ ঘোষ। তিনি নলহাটি থানা এলাকার বাসিন্দা।
এদিকে জেলা পুলিশে দাবি উদ্ধার হাওয়া জিলেটিন স্টিকের সংখ্যা প্রায় কুড়ি হাজার। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় থেকে এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ।সূত্রের খবর এটি মুলত পাথর শিল্পাঞ্চলের কাজে ব্যবহারের জন্য ছিল কিনা, নাকি অন্য কোন উদ্দেশ্যে। সেই বিষয়গুলোর খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা।
প্রসঙ্গত দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের আতঙ্ক ছড়িছে সমগ্র দেশে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেক দূর পর্যন্ত তা অনুভূত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনার পরে দিল্লী পুলিশ তদন্তে নামে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায তিন দিনের জন্য লালকেল্লা বন্ধ রাখার ঘোষণা করা হয়। সেই সাথে ফরিদাবাদে বিষ্ফোরক উদ্ধার হাওয়ায় দুই ঘটনার মধ্যে সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রবল। কোলকাতাতেও বাড়তি শতর্কতা নেওয়া হয়েছে। এবিষয় নিয়ে লালবাজারে যে বৈঠকও হয়েছে ।তাতে পুলিশ কমিশনার স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, শহরের কাউকে অযথা ঘোরাঘুরি করতে দেখা গেলে বা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে নজরদারির অওতায় আনতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে নাকা চেকিং আরো জোরদার করতে হবে ।তবে এক জায়গায় স্থির না থেকে পয়েন্ট পরিবর্তন করে চেকিং চালাতে হবে। শহরের হোটেল, লজ, গেস্ট হাউস গুলিতে বহিরাগতদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করতে হবে। কে কোথা থেকে এসেছেন, কেন এসেছেন এবং কতদিন থাকবেন তা নথিভুক্ত করতে হবে। মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড, রেলস্টেশন এবং বিমানবন্দরের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, জনবহুল এলাকা এবং বাণিজ্য কেন্দ্রগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোন সন্দেহজনক বার্তা বা কার্যকলাপ দেখা মাত্রই দ্রুত পদক্ষেপ নিতে হবে।অন্যদিকে দক্ষিণ২৪পরগণা জেলায় সুন্দরবনের জলসীমা প্রায় ১০৫কিলোমিটার।এই দীর্ঘ জলসীমানা ও বনভূমি দিয়ে অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ।ভাসমান আউটপোস্ট থেকে চলছে নজরদারি।সেই সাথে বঙ্গোপসাগরের অংশে উপকূলরক্ষী বাহিনী জোর নজরদারি শুরু করেছে।এছাড়াও উপকূলবর্তী এলাকার ফেরিঘাট থেকে স্থল পথে চলছে নাকা তল্লাশি।এই আন্তর্জাতিক জলপথ দিয়ে বাংলাদেশী বার্জ,বিদেশি জাহাজ গুলির উপর চলছে বাড়তি নজরদারি। সুন্দরবনের সমস্ত উপকূল থানাকে সতর্ক করা হয়েছ।শুরু হয়েছে দক্ষিণ২৪পরগণার ফেজারগঞ্জ,নামখানা থানা এফআইবি দিয়ে মোহনা,স্থানীয় ফেরিঘাট এছাড়াও সমুদ্রপথে চলছে জোর নজরদারি।নামখানে রেল স্টেশনের প্রবেশ চলছে তল্লাশি।ফলে নিরাপত্তায় কোন ধরনের ফাঁক-ফোকর রাখতে চাইছেনা প্রশাসন।ওয়াকিবহাল মহলের মতে এই ধারাবাহিক নাকা তল্লাশি আর জোর নজরদারিতেই বীরভূমের নলহাটি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমান জিলেটিন স্টিক বিস্ফোরক।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
