আগামীকাল রবিবার ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলী সেতু। বিকল্প রুট জানিয়ে দিল পুলিশ

রাজ্য

 বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রবিবার আগামীকাল ছুটির দিন। কোলকাতায় যাতায়াত  করেন যারা তাদের  জন্য সতর্কবার্তা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল ৮ই ফেব্রুয়ারি দীর্ঘ ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কোলকাতা পুলিশের তরফে এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।এবিষয় কোলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানিয়েছেন, রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ১২ ঘন্টা সেতুর সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর সেতু বিয়ারিং বদলানো সহ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই কাজ সূচারুভাবে সম্পন্ন করার জন্য প্রতিমাসের ছুটির দিনগুলিতে নিয়মিত বিরতিতে সেতু বন্ধ রাখা হচ্ছে। আরো জানা গিয়েছে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBS)এর  তত্ত্বাবধানে এই কাজ করা হবে। তবে এক্ষেত্রে পুলিশের বিকল্প রূপ গাইডলাইন দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই সাধারণ মানুষের সুবিধার জন্য কোলকাতা পুলিশ বিশেষ বিকল্প রুটের ব্যবস্থা করেছে। সেগুলি হল—–

 এজিসি রোড দিয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিং ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর জর্জেস রোড ও স্ট্রাণ্ড রোড় হয়ে হাওড়া ব্রিজের মাধ্যমে গন্তব্যে পৌঁছুতে হবে।
হেস্টিং ক্রসিং থেকে আসা গাড়ি গুলি ডান দিকে ঘুরে কেরি রোড  দিয়েও যেতে পারবে।
জে এন আইল্যান্ড থেকে কেপি রোড –এই গাড়ি গুলি ১১ ফার্লং গেট দিয়ে হেস্টিং ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
খিদিরপুর থেকে আসা গাড়িগুলি হেস্টিং ক্রসিং দিয়ে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কেপি রোড থেকে আসা গাড়িগুলি ওয়াই. দিয়ে ১১ ফার্লং গেটের দিকে যাবে এবং সেখান থেকে রেড রোড হয়ে হাওড়া স্টেশনের দিকে  যেতে পারবে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *