
নিজস্ব চিত্র —
রমেশ রায়,(আবু রোড, রাজস্থান)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সাংবাদিক সুধীর চৌধুরীকে রাষ্ট্র চেতনা পুরস্কার, অমন চোপড়াকে গৌরব সম্মান; অনুরাধা পৌডওয়াল-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ব্রহ্মাকুমারী প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সদর দপ্তর শান্তিবনে শনিবার চার দিনব্যাপী বিশ্ব শীর্ষ সম্মেলনের বর্ণাঢ্য সূচনা হল। ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, প্রতিষ্ঠানের মুখ্য প্রশাসিকা রাজযোগিনী বি কে মোহিনী দিদি-সহ বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তি উপলক্ষে শিবধ্বজা উত্তোলন ও কেক কেটে নবদশকোৎসবও উদ্যাপন করা হয়।
এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী, প্রবীণ সাংবাদিক অমন চোপড়া এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রখ্যাত সংগীতশিল্পী অনুরাধা পৌডওয়াল-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। আগামী ২৬ অক্টোবর সম্মেলনের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার উপস্থিত থাকার কথা রয়েছে বলে উদ্যোক্তা সূত্রে জানা গেছে।
বিশ্বব্যাপী সংকটের আবহে আধ্যাত্মিক প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়েছে।
নিজের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্রহ্মাকুমারী প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব আজ অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছে’।
আত্ম পরিবর্তনের মাধ্যমে কিভাবে বিশ্ব শান্তি সম্প্রীতি মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিকতার বিকাশ ঘটানো যায়। তা নিয়ে দেশ বিদেশের চিন্তাবিদ ও আধ্যাত্মিক নেতারা এই সম্মেলনে আলোচনা করছেন।

ADVT

ADVT


ADVT

