চম্পাহাটির বাজি কারখানায় পরপর বিস্ফোরণ,আহত ৪

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  কান ফাটানো শব্দে কেঁপে উঠলো চম্পাহাটি ।দক্ষিণ ২৪ পরগনার চম্পারটি হাড়ালের একটি বাজি কারখানায় বিস্ফোরণ। শনিবার ১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,  এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনেচ্ছুক এক প্রত্যক্ষদর্শী  বলছেন,   ‘কম্পন এর তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে থাকা একটি গাছ সম্পূর্ণরূপে ঝলসে যায়। উড়ে যায় ওই বাজি কারখানার চাল ।সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি’। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ, দমকল বাহিনী। বিস্ফোরণের পর ওই এলাকায় আগুন নেভানোর কাজ বহুক্ষণ ধরে চলে। বর্তমানে কোন পকেট আগুন আছে কিনা তা খতিয়ে দেখছে দমকল।


ওই বাজি কারখানাটি বিআইনিভাবে চলছিল কিনা এবং এর সঙ্গে কে বা কারা যুক্ত ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা দাবি করছেন,পরপর তিনটে বিস্ফোরণের কান ফাটানো আওয়াজ পাওয়া গিয়েছিল। আহতদের মুখ ঝলসে গিয়েছে বলে ওই প্রত্যক্ষদর্শী দাবি করেন। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আরও জানা গেছে,ওই বাজি কারখানার মালিকের নাম বিধান মন্ডল।বারুইপুর জেলাপুলিশ তদন্তে নেমেছ।ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পাশাপাশি জায়গাটি ঘিরে রেখেছে।
প্রসঙ্গত ,গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সরদার পাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। একটি বেআইনি বাজি কারখানায়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনজন। আর এবারও একই ঘটনার পুনরাবৃত্তি। আর এখানেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *