দুলাল সরকার হত্যায় এবার গ্রেপ্তার তৃণমূলের মালদার টাউন সভাপতি!

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মালদায় তৃণমূল নেতা দুলান সরকার খুনি মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। পঞ্চাশ লাখ টাকার ডিল হয়েছিল। সব মিলিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকবৈঠকে জানিয়ে দিল পুলিশ।
এডিজি দক্ষিণ বঙ্গ সুপ্রতিম সরকার এদিন কোলকাতার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে জানান, পাঁচজনকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। এদেরকে জেরা করে একটি সূত্র পাওয়া যায়। তার উপর ভিত্তি করে নরেন্দ্রনাথ তিয়ারী আর স্বপন শর্মা তাদের দুজনকে এসপির নেতৃত্বে রাতভর জেরা করা হয়। এরপর সকালে তাদের কে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে যেটুকু বলা যাবে তার উপর ভিত্তি করে বলা হচ্ছে। স্বপন শর্মা একজন কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে খুন বোমাবাজির মতো অভিযোগ রয়েছে। পুরনো মামলা রয়েছে তার বিরুদ্ধে। স্বপন শর্মা ও নরেন্দ্র তিওয়ারি খুনের মূল চক্রী। ৫০ লাখ টাকার বিনিময়ে একটা সুপারি কিলিংএর বরাত করা হয়েছিল। চালক ছিল আশরাফ খান বলে একজন। তাকে এখনো ধরা যায়নি। তিনি গাড়িটি চালিয়ে এসেছিলেন। কৃষ্ণ রজক, বাবলু যাদব এরা সার্বিক খুনের চক্রান্তে ছিল। এদের খোঁজা হচ্ছে। স্পেশাল টীম তৈরি করা হয়েছে। কেউ খোঁজ দিতে পারলে। সন্ধানদাতাকে দু লাখ টাকা পুরস্কার আছে জেলা পুলিশের তরফে। এই ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে। সর্বশক্তি প্রয়োগ করেছিল মালদা জেলা পুলিশ। খুনের মোটিভ নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
পুলিশ আরো জানিয়েছে, এটা পরিকল্পিত খুন। তবে  আরো জানানো হয়েছে। ধৃতদের কয়েকজনের বাড়ি বিহারের কাটিহারে। তবে পলাতক দুজন স্থানীয় বাসিন্দা। তদন্ত এখনো শেষ হয়নি। পরবর্তীতে তল্লাশি হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *