ফলতায় এলেন বিশেষ পর্যবেক্ষক,বৈঠক করলেন এসডিও-বিডিও এবং বিএলওদের সঙ্গে

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- SIR এর কাজ দেখতে রাজ্যে  কমিশনের স্পেশাল ১৩জন ।এদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ফলতায় আজ এলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এদিন বারোটা নাগাদ ফলতা বিডিও অফিসে পৌঁছান তিনি। তারপরেই শুরু হয়ে যায় প্রথম পর্যায়ের বৈঠক। এদিনের বৈঠকে একদিকে যেমন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নিজে উপস্থিত ছিলেন। তেমনি কমিশনের আরেকজন প্রতিনিধিও ছিলেন ।সেই সঙ্গে দক্ষিণ২৪পরগণার জেলাশাসক,ফলতার  বিডিও, ডায়মন্ডহারবারের এসডিও। পাশাপাশি দিন ডেকে নেওয়া হয়েছিল বি এল ওদের।

গত ৪ঠা নভেম্ভর  থেকে রাজ্য জুড়ে বিএলওরা কাজ করছেন। তার অগ্রগতি কতটা হয়েছে। কোথায় সমস্যায় পড়েছেন, সেসব বিষয় গুলি তিনি এদিন শোনেন। সেই সাথে আগামী দিনে এই কাজ কিভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়েও বৈঠকে বিস্তর আলোচনায় হয়েছে বলে জানা গিয়েছে।  

এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, “SIR নিয়ে আলোচনা হয়েছে।কিভাবে এসআইআর হচ্ছে।কারও কোন সমস্যা আছে কিনা।পলিটিক্যাল পাটির প্রতিনিধিরা ছিলেন। তাদের সঙ্গে কথা হয়েছে।তাদের মতামত জানা হয়েছে,কারোর কোন অসুবিধা হচ্ছে কিনা।আগে রোলটা পাবলিস্ট হোক না আগে।তারপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার দরকার হবে সেগুলি পরীক্ষা নিরীক্ষা হবে। আমরাতো ডেটা বেসের মধ্যে ঢুকে পিজিক্যাল ভেরিফিকেশান গুলো হবে তখন বোঝা যাবে।যে গুলি সফটওয়ারের মাধ্যমে চেক হবে। তারপর হিয়ারিং এর একটা ব্যবস্থা হবে।এগুলি সমস্তটাই ইলেকশান কমিশনের নির্দেশিকার মধ্যে আছে।সেই নির্দেশিকার মতই হবে”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *