
তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা,যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’!চিরাচরিত এই প্রথা আমাদের সমাজে ভাই বোনের সম্পর্ক আরও মজমুত করে।আর যাদের ঘরে বোন আছে ভাই নেই,আবার ভাই আছে বোন নেই। তারা কি এধরনের ভাঁই ফোঁটার উৎসব থেকে তবে কি বঞ্চিত হবে।আর তাদের কথা চিন্তা করেই ভাইফোঁটার পরে স্কুল খুলতেই ক্ষুদে পড়ুয়াদের মধ্যে অভিনব ভাইফোঁটার আযোজন করল দক্ষিণ২৪পরগণার ডায়মণ্ডহারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের পক্ষ ভাইফোঁটার পর ছাত্রছাত্রীদের জন্য উপহারের পাশাপাশি সকালের জলখাবার থেকে মধ্যাহ্ন ভোজনে ছিল দেদার আযোজন ।
জানা গেছে, ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৫/১০/২০২৫, শনিবার, মহা সমারোহে পালন করা হয় ভাইফোঁটা অনুষ্ঠান।এদিন বিদ্যালয়ে উপস্থিত ছাত্র ও ছাত্রীরা প্রথমে সারিবদ্ধ ভাবে বসে।পরে ছাত্রীরা ধান, দূর্বা ও চন্দনের ফোঁটা দিয়ে প্রতিটি ছাত্রের মঙ্গল কামনা করে। ছাত্ররা ছাত্রীদের শুভ কামনা জানায়। সে সময় স্কুলের শিক্ষিকারা শঙ্খধ্বনি,উলু ধ্বনি দেন।পাশাপাশি প্রজ্বলিত প্রদীপের তাপ ছোট্ট ছোট্ট হাতের তালুতে নিয়ে সহপাঠী ভাইদের মাথায় বুলিয়ে দিয়ে, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে সহপাঠী বোন।পরে সহপাঠী ভাই বোনে মধ্যে চলে পেন্সিল বক্স উপহারের আদান প্রদান পর্ব।তবে ভাইফোঁটা উৎসবে ভুড়িভোজ হবে না সেটা কি কখনও হয়।সকাল থেকে স্কুল প্রাঙ্গনে রান্নার তোড়জোর ।রান্নার সুগন্ধে ম ম করছিল আশপাশ।উৎসব উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন সকালের টিফিনে সকল শিক্ষার্থীকে লুচি, আলুরদম, একটি করে রসগোল্লা আর একটা করে পান্তুয়া দেওয়া হয় । তবে এদিনের মধ্যাহ্ন ভোজে পদ ছিল অন্যদিনের তুলনায় একটু আলাদা । ভাত, ডাল, আলুভাজা ও মাংসের তরকারি একেবারে কব্জি ডুবিয়ে চেটে পুটে খেয়েছে ক্ষুদে পড়ুয়ারা।

স্কুলে অভিনব ভাইফোঁটার আয়োজন প্রসঙ্গে ফলতা অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ভাইফোঁটা উৎসব। অনুষ্ঠানটি করা হয় এই কারনে,অনেক বোন আছে তাদের ভাই নেই আবার অনেক ভাই আছে তাদের বোন নেই। ওদের ভাইফোঁটার অনুষ্ঠান বাড়িতে হয়না ।তাদের আক্ষেপ মেটাতেই এই উৎসবের আয়োজন।
স্কুলে এমন অভিনব ভাইফোঁটার আয়োজনে খুশি অভিভাবকরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
