নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে! মাইকে সতর্কতা জারি,দুর্যোগের আগেই প্রস্তুত প্রশাসন  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ঘূর্ণিঝড় মন্থার সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা দেবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তরফ থেকে আগেই জানানো হয়েছিল রবিবার- সোমবার মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে কোলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে। ভাড়ী বৃষ্টি  সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে উপকূল সংলগ্ন জেলা গুলির বাতাসের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে আবহাদপ্তরের পক্ষ থেকে  উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কাকদ্বীপ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাইকিং প্রচার চালাচ্ছে।  আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের  ২৮শে অক্টোবর মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ২৭ শে অক্টরের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।  

জানা গেছে,দক্ষিণ২৪পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে।সেই সঙ্গে সব ব্লকে যাতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত থাকে সেই নির্দেশও দিয়েছেন জেলাশাসক।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *