স্বাস্থ্য দপ্তরের বড় পদক্ষেপ, নিজস্ব অ্যান্টি-ভেনম তৈরির অনুমোদন পেল পশ্চিমবঙ্গ

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিজস্ব অ্যান্টি ভেনম(AVS) সিরাম তৈরির অনুমোদন পেল  পশ্চিমবঙ্গ। বিষ সংগ্রহের বরাত আগেই দেওয়া হয়েছিল একটি সংস্থাকে,এবার এভিএস তৈরির চূড়ান্ত ছাড়পত্র মিলল দুইটি সংস্থার হাতে। আগামী ১০ই নভেম্বরের মধ্যে চুক্তি পত্র জমা পড়লেই শুরু হবে উৎপাদন প্রক্রিয়া। স্বাস্থ্য ভবন সূত্রে আরো জানা গিয়েছে, এই সিরাম তৈরি হবে লিকুইড ও পাউডার ফরম্যাটে ।পাউডার ফরম্যাট সিরাম দীর্ঘদিন ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে। এর ফলে একেবারে প্রান্তিক এলাকার হাসপাতাল গুলির ক্ষেত্রে সাপে কাটায়(Snake Bite) অনেক বড় সুবিধা হবে।


চন্দ্রবোড়া, গোখর, কালাচ এবং রাসেল ভাইপারের বিষ থেকে তৈরি হবে এই পলিভ্যালেন্ট এভিএস(AVS) যদিও ‘স  স্কেলড ভাইপার’ পশ্চিম বাংলায় নেই তবুও বর্তমান ফর্মুলা বদলালে  নতুন ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, যা সম্পূর্ণ করতে ৭ -৮ বছর লেগে যাবে। তাই আপাতত পুরনো ফর্মুলাই থাকছে।
সাপের বিষ সংক্রান্ত বিষয় বিশ্বজ্ঞদের মতে, দক্ষিণ ভারতের সাপের বিষ দিয়ে তৈরি এভিএস পশ্চিমবাংলায় পুরোপুরি কাজ করছিল না। নতুন সিরাম বাংলায় সাপের বিষ থেকেই তৈরি হবে ।ফলে কার্যকারিতা অনেকটা বাড়বে। এর মূল্য ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। পাউডার এভিএস এর ক্ষেত্রে ৬৫০ টাকা এবং ইনজেকশন ফর্মে ৩৯৯.৬০ টাকা প্রতি ১০ মিলি। আরও জানা গেছে,সবকিছু ঠিকঠাক পরিকল্পনা মাফিক সবকিছু যদি এগিয়ে যায়, তাহলে আগামী ২০২৭ সালের মধ্যেই পশ্চিমবঙ্গের হাতে আসবে নিজস্ব এভিএস। প্রায় দু দশক পর এই বাংলার মাটিতেই তৈরি হবে জীবনরক্ষাকারি এই ওষুধ তৈরির প্রক্রিয়া।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *