কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার,সোনারপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ! আটক ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কালী পূজার মন্ডপে উচ্চস্বরে বক্সবাজাতে অস্বীকার করায় যুবককে ছুরি দিয়ে  আঘাত করে খুন করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। মৃতের নাম সনাতন নস্কর। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার  কুস্তিয়া এলাকায় ।এই ঘটনা এখন পর্যন্ত দুজনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থানার কুস্তিয়া এলাকার একটি কালী পুজোতে ব্যক্তিগত বক্স বাজাছিলেন সনাতন নস্কর। অভিযোগ প্রতিবেশীর এক ব্যক্তি হার্টের রোগী হওয়ায় কারণে তাঁর অনুরোধে রেখে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে যায়। সেই সময় অন্য এক প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনের বাড়িতে গিয়ে পুজো মন্ডপের বক্স বাজাতে চাপ দেয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে সনাতনের পরিবারের সঙ্গে পিন্টু এবং তাঁর স্ত্রীর বচসা শুরু হয়। প্রথমে সনাতনের মা ও তাঁর ভাইকে মারধর করার পরে এই ঘটনা জানতে পেরে প্রতিবাদ করতে এগিয়ে আসে সনাতন ।সে সময় তাঁকে ছুরি দিয়ে এলোপাথারি শরীরের একাধিক জায়গায় আঘাত করা করে পিন্টু বলে অভিযোগ। দ্রুত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পিন্টু ও তাঁর স্ত্রী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধরে আটকে রাখে।পরে  পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে তাঁর আরও  ২জন আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ।

রাতেই সোনারপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষন করেছে । পাশাপাশি ঘটানা স্থল থেকে নমুনা সংগ্রহ করেছে তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চালাছেন তদন্তকারীরা।  সেই সাথে এই  ঘটনা অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে জোর তদন্ত শুরু হয়েছে।এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

ADVT

ADVT

ADVT

ADVT

 ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *