মদ্যপ অবস্থায় বচসা,মহেশতলায় যুবক খুন,গ্রেপ্তার ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  মদ খেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন একটি বিষয় নিয়েই কথা কাটাকাটি। আর তাকে কেন্দ্র করেই এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মহেশতলায়। মৃত যুবকের নাম বরুন মন্ডল(৪০)। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে  ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাত ১১টা নাগাদ মহেশতলার ১৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় এলাকায় কালীপুজো প্যান্ডেলের  সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বিষয় নিয়ে বরুনের সঙ্গে চিরঞ্জিত মিত্র এবং শুভঙ্কর মিত্র নামের দুই ভাই সঙ্গে  কোন বিষয় নিয়ে গন্ডোগোল বাধে বলে অভিযোগ। আরো অভিযোগ তখনই দুই ভাই মিলে বরুনকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে  অভিযোগ। অভিযোগ বরুনের বুকে একাধিক লাথি মারাও হয়।পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। দুই ভাইকে প্রথমে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় ঘটরস্থলে পুলিশ মোতায়েনয করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘আজই দেহ ময়না তদন্ত হবে।বরুন মন্ডলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে’।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *