সরিষায় তৃণমূল কার্যালয় থেকে কোটি টাকা  উদ্ধার !অভিষেকের আপ্তসহায়ককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে হদিশ পেল ডায়মণ্ডহারবার  পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নগদ টাকা। কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। জানা গেছে, জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্ত সহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেয় ডায়মন্ড হারবার  পুলিশ।জানা গেছে ,মঙ্গলবার গভীর রাতে তাঁকে সঙ্গে নিয়ে ডায়মণ্ডহারবার ২নং ব্লকের সরিষার একটি পার্টি অফিসে  ম্যারাথন তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা ।কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পরে এই বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার হয়। এই বিপুল পরিমাণে টাকার উৎস কি? কোথা থেকে এলো তা এখনো পর্যন্ত অধরা থেকে গিয়েছে। । এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছাতে আপ্ত সহায়ক সুমিত রায় কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডায়মণ্ডহারবার পুলিশের অভিজ্ঞ তদন্তকারীরা।
সম্প্রতি শালবনির জমি দুর্নীতি মামলায় কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ কোটি কোটি টাকার সরকারি জমি বিক্রি করা হয়েছে। আর এই তদন্তের মধ্যেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার কালিতলা আশুতি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে মামলা ও রুজু হয়। তাঁর বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সেই মামলায় সম্প্রতি সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেয় ডায়মন্ড হারবার জেলা পুলিশ। টানা জেরায় ইতিমধ্যে অভিজ্ঞ তদন্ত ক্বারী আধিকারিকদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে সূত্রের খবর। আর সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানা এলাকার সরিষায় তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালায় পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণে এই টাকা। এই ঘটনা প্রসঙ্গে আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার সাংবাদিকদের জানান, ‘কালিতলা আশুতি থানায় একটি মামলায় সুমিত রায় বর্তমানে পুলিশ হেফাজত হয়। তাঁকে জেরা করে একটি সূত্র পাওয়া যায়। তার ভিত্তিতে এদিন একটি তল্লাশি চালানো হয় বিশেষ একটি রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশিতে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। তবে এই বিপুল পরিমাণ টাকা কিভাবে? কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে’। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় হিসেবে পরিচিত ডায়মন্ডহারবার। আর সেখানে পার্টি অফিস থেকেই বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনা চাউর হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে জোট চর্চাও শুরু হয়েছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *