
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সোনারপুরে এক আত্মীয়ের বাড়ির বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ ।গভীর রাতে স্বামীকে মারধর করে তাঁর সামনে স্ত্রীকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামে। নির্যাতিতা ও তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সোনারপুর থানার পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত সহ বাকিরা পলাতক।তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত শুক্রবার স্বামীর সঙ্গে সুভাষগ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই গৃহবধূ। রাত দেড়টা নাগাদ তিনি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে অন্য এক বাড়িতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ সেই সময়ে জনা পাঁচ জন যুবক তাদের পিছু নেয়, কিছুটা যাওয়ার পরই এই দম্পতির পথ আটকায় তারা। প্রথমে স্বামীকে বেধড়ক মারধর করা হয়। স্ত্রী চিৎকার করে সাহায্য চাইতে গেলে তার গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ওই মহিলাকে একটি পাকা বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সেখানে এক যুবক তাকে ধর্ষণ করে, বাকিরা হাত পা চেপে ধরে রেখেছিল বলে অভিযোগ। দম্পতিকে খুনের হুমকিও দেওয়া হয়। প্রায় এক ঘন্টা পর অভিযুক্তদের হাত থেকে কোনক্রমে পালিয়ে আসতে সক্ষম হন নির্যাতিতাও তাঁর স্বামী। ওই রাতে অন্য এক বাড়িতে আশ্রয় নেন তারা । পরের দিন শনিবার সকালে সোনারপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তার ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনা এখন পর্যন্ত এক অভিযুক্ত থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ।তবে মূল অভিযুক্ত সহ বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি।এই ঘটনায় সোনারপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা নিয়ে।

ADVT

ADVT

ADVT

ADVT

