সুন্দরবনের সবর জনগোষ্ঠীর শিশুওপ্রবীণদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আর্থ-সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া সবর সম্প্রদায়ের মানুষজনের সংখ্যা খুব একটা বেশি না হলেও এখনও সুন্দরবনের দ্বীপ অঞ্চলের বিভিন্ন জায়গায় এদের বসতি দেখা যায়।মুলত কৃষিকাজ,বনের মধু সংগ্রহ,নদীতে মাছকাঁকড়া  ধরে তাঁরা জীবন জীবিকা নির্বাহ করেন।সেই সমস্ত প্রান্তিক সবর সম্প্রদায়ের  মানুষজনদের মধ্যে শীতবস্ত্র প্রদান করল কোলকাতার এক সেচ্ছাসেবী সংগঠন।   

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি. প্লট এবং ইন্দ্রপ্রস্থ গ্রামে সবর সম্প্রদায়ের শিশু, নারী এবং প্রবীণদের মধ্যে মোট ১৩০টি সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়েছে। শীতের সময় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এই মানবিক কাজে কোলকাতার ‘SOUL’নামের এক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্থানীয় স্টাফ, শিক্ষক এবং স্বেচ্ছাসেবীদের সঙ্গে সম্মিলিত ভাবে অংশ নেন। সমাজের প্রান্তিক অবস্থায় থাকা সবর জনগোষ্ঠী বহুদিন ধরে মৌলিক সুবিধা এবং সামাজিক সুরক্ষার অভাবে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্তিতে চলতি শীতের মরশুমে এই শীতবস্ত্র বিতরণ তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

ওই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মতে, এটি শুধুই একটি সামগ্রী বিতরণ কর্মসূচি নয়, বরং সমাজের অবহেলিত মানুষের প্রতি সহমর্মিতা, সংযোগ এবং সহযোগিতার এক প্রচেষ্টা। তারা জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে সবর সম্প্রদায়ের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিনের অনুষ্ঠান শেষে স্থানীয়রা ওই সেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান। সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামিদিনেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *