
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভারতে আটক ৩২ জন বাংলাদেশের মৎস্যজীবীকে তাদের দেশে ফেরাছে। অন্যদিকে বাংলাদেশ আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরাছে। জানা গেছে, সোমবার মোট ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী এদিন বিকেলে আন্তর্জাতিক জলসীমায়,দুই দেশের মৎস্যজীবীদের হস্তান্তর করা হবে ।সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন।
টানা তিন মাসের বেশি সময় ধরে আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ দুই দেশের মৎস্যজীবীরা তাদের নিজ দেশে ফিরবেন।
অভিযোগ, আন্তর্জাতিক জনসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ায় বাংলাদেশী ট্রলার সহ ৩২জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। পরে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, আদালত নির্দেশে বাংলাদেশী মৎস্যজীবীদের জেল হেফাজত হয়।ইতিমধ্যে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার পর আজই বাংলাদেশী মৎস্যজীবীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হল।
অন্যদিকে ভারতীয় তিনটি ট্রলার ভুল করে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে ৪৮ জন মৎস্যজীবী সহ তিনটি ট্রলার আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। বাংলাদেশে কয়েক মাস ধরেই জেলে বন্দি।এর মধ্যে সম্প্রতি এক ভারতীয় মৎস্যজীবি বন্দী অবস্থায় মৃত্যু হয়। সেই মৎস্যজীবীর দেহ ফেরতও পাঠানো হয়। পরবর্তী সময়ে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার পরই ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। আরো জানা গেছে, দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে আজ সোমবার রাতেই ভারতীয় মৎসজীবিরা তাদের পরিবারের কাছে ফিরে আসবে। দীর্ঘদিন বাড়ির বাইরে থাকা প্রিয়জনকে ফিরে পেতে এখন উদগ্রীব মৎস্যজীবীদের পরিবার গুলি। পাশাপাশি বাংলাদেশি মসজীবিরাও আজকে মুক্ত । সেই সাথে বাড়িতে ফিরতে পাড়ার আনন্দ যেন তাদের চোখে মুখে স্পষ্ট ।
এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বাংলা চাণক্য নিউজকে জানান, “দুই দেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলার পর শেষমেশ ভারতের জেলে বন্দি থাকা ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ভারতীয় ৪৭ জন মৎস্যজীবী যারা বাংলাদেশের জেলে বন্দি ছিলেন তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক জলসীমার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রশাসনিক আধিকারিকরা।আন্তর্জাতিক জলসীমার কাছেই দুই দেশের মৎস্যজীবীদের সঙ্গে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে আদান- প্রদান করা হবে। ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই কাকদ্বীপ মহকুমার বাসিন্দা”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
