
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাড়ি লাগোয়া জঙ্গল থেকে এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার নোদাখালি থানা এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোদাখালি থানা এলাকার রানিয়ার- বিদিরা অঞ্চলে। শনিবার রাতে এক মহিলাকে বাড়ি লাগলো জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। রাতেই নোদাখালি থানার পুলিশ ওই ৪০-৪২বয়সী মহিলাকে উদ্ধার করে স্থানীয় মুচিশা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর ওই পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, বাড়ি থেকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ।পাশাপাশি জঙ্গল লাগোয়া বাড়িটি সিল করে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে।স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।সেখান থেকে রিপোর্ট এলেই মৃত্যুর কারন স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
