
প্রতীকী ছবি—-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোলকাতা থেকে বকখালিতে ঘুরতে এসে সমুদ্রে নেমে তলিয়ে মৃত্যু হলো এক পর্যটকের। ওই পর্যটকের নাম ওয়াজেদ আলী(২০ )। পরে দেহটি উদ্ধার করে ফেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশ । দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে,কোলকাতার আলিমুদ্দিন স্ট্রীট থেকে আজ রবিবার ৯জনের একটি দল বকখালিতে বেড়াতে আসেন সকালে। বেলার দিকে তাঁরা সমুদ্রের জলে নামলে উত্তল ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় ওয়াজেদ আলী।চোখে সামনে বন্ধুকে জলের তোড়ে বহুদূর ভেসে যেতে দেখে অন্য বন্ধুরা তাঁকে বাঁচানোর আপ্রান চেষ্ঠা করে। কিন্তু এতটাই প্রবল তোড়ে ক্রমশ দূরে টেনে নিয়ে যায় ওয়াজেদকে।কি করবে ঠিক বুঝে উঠতে না পেরেই তাঁর অন্য বন্ধুরা চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন । পরে কোস্টাল থানার পুলিশে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওয়াজেদের খোঁজ শুরু করে ।বহুক্ষণ এফআইবি বোট নিয়ে উত্তাল সমুদ্রের তল্লাশি চালিয়ে পরে খোঁজ মেলে তলিয়ে যাওয়া যুবকের ।উদ্ধার হওয়ার পর ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ইতিমধ্যে মৃত ওয়াজেদ আলীর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ।পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রশাসনের তরফে সতর্কবার্তা থাকা সত্বেও বারে বারে কেন এই একই ঘটনায় ঘটছে। কেন টনক নড়ছেনা পর্যটকদের,আক্ষেপ সুর স্থানীয়দের।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
