
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গিগ ওয়ার্কার দের এবার প্রথম স্বাস্থ্যসাথীর অধীনে নিয়ে আসা হলো। গিগ ইকোনমির সঙ্গে যুক্ত কর্মীরাও স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যায় স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা পাবেন।আজ বৃহস্পতিবার ভোটের আগে অন্তবর্তী বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয়বারের তৃণমূল সরকারের শেষ বাজেট এটি। নতুন সরকার গঠনের পর ফের একটি বাজেট পেশ হবে। আর তার আগেই কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার পাশাপাশি বেকার যুব সমাজের জন্য নতুন প্রকল্প থেকে জনপ্রিয় সামাজিক প্রকল্প ,লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে।
গিগ ওয়ার্কারের আওতায় আসবেন যেমন -খাবার ডেলিভারি, ক্যাব বাইক চালক, অ্যাপ চালক ।এছাড়াও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক জানান,আলাদা করে একটি পোর্টাল খোলা হবে। সেখানে আবেদন করতে পারবেন গিগ কর্মীরা। ভেরিফিকেশনের পর এই সুবিধা মিলবে। শুধু স্বাস্থ্যসাথীর সুবিধা নয়, গিগ কর্মীরা বা তাঁর পরিবার আরো একাধিক এককালীন সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যদের স্বাস্থ্য সাথী সুবিধা পান। আর এবার আলাদা করে গিগ কর্মীরা সেই সুবিধা পাবেন। আজ বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সামাজিক সুরক্ষা নেই গিগ ওয়ার্কারদের। একটা পোর্টাল খোলা হবে। সেখানে অ্যাপলাই করতে পারবে। একটা সার্ভে হবে। অসুস্থ হলে, মারা গেলে পরিজনরা সাহায্য পাবে”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
