বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে মারধর!সাসপেন্ড বারুইপুর থানার আইসি সহ সাব ইন্সপেক্টর

Uncategorized

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বারইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী কে মারধরের ঘটনায় সাসপেন্ড হলো বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ  ভোটের ফল বেরন হওয়ার পরের দিন ৫ই মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল তাঁকে মারধরের অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেখানে দেখা গেছে বারইপুর থানার আইসি সমর দে ও  থানার আরো কয়েকজন পুলিশ কর্মী বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থীকে মারধর করে করছেন। পরে পুলিশের গাড়িতে তুলছেন। যদিও সেই  ভাইরালের ভিডিও এর সত্যতা যাচাই করেনি বাংলা চাণক্য ডট ইন।
জানা গেছে, ভোট গণনার পরের দিন ৫ই মে একটি অভিযোগ আসে তৃণমূলের তরফ থেকে।
সেই অভিযোগে বলা হয়, বিজেপির পক্ষ থেকে বারুইপুরের পশ্চিমের একাধিক জায়গায় ভাঙচুর করা হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পরই ঘটনা স্থলে পৌঁছায় বারুইপুর থানার আইসি এবং অন্যান্য আধিকারিকরা। তাঁরা দেখতে পান বারইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী কে। যদিও অভিযোগের  ভিত্তিতে বিজেপি প্রার্থী কোন ভাঙচুর করেছিল কিনা তার কোন প্রমাণ পাওয়া যায়নি ।তাঁকে রাস্তায় দেখতে পেয়েই মারধর করতে থাকে পুলিশ আধিকারিকরা।।  মারধোরের সঙ্গে তাদের বিরুদ্ধে একাধিক কেস ও দেওয়া হয়। এরপরওই বিজেপি প্রার্থী লিখিতভাবে অভিযোগ জানান। আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রাজ্য পুলিশ। এরপরই সাসপেন্ড করা হয় দক্ষিণ২৪পরগণার বারুইপুর থানার আইসি সমর দে ও সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস কে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *