
তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শুভেন্দু অধিকারী আজ অর্থাৎ শনিবার ১৬ই মে প্রথম জেলার প্রশাসনিক সভা করলেন ডায়মন্ড হারবারে। দুপুর ১টা নাগাদ ডায়মন্ড হারবার১১৭নং জাতীয় সড়ক ধরে তাঁর কনভয় আসার পথে তাঁকে বারে বারে দাঁড়াতে হয়।প্রায় ৪০ডিগ্রী ছুঁই ছুঁই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে মোড়ে মোড়ে ৮ থেকে ৮০ ভিড়, শুধু একবার ঝলক তাঁকে দেখার জন্য।এদিন ডায়মন্ড হারবার স্টেশন মোড় সংলগ্ন এলাকায় বিশাল ফুলের মালা দিয়ে তাঁকে স্বাগত জানান ডায়মন্ডহারবার বিধানসভা এলাকার বিজেপি নেতা দীপক হালদার এবং দলীয় কার্যকর্তারা । প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার। আর আজ সেখান থেকেই একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর বক্তব্যে বারে বারে উঠে আসে তোলাবাজি প্রসঙ্গ।
তিনি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘কোনভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না। অটো, টোটো, হকার থেকে টাকা নেওয়া যাবে না বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কেন্দ্রীয়- রাজ্য সরকারের প্রকল্প ঘিরে কাট মানির যে অভিযোগ উঠেছে তা নিয়েও কড়া হাতে প্রশাসন দমন করবে বলে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।। পাশাপাশি এদিন প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘পুলিশের হাতে অত্যাচারিত হলে যে কেউ থানায় অভিযোগ করতে পারেন। তবে তদন্তে যদি দেখা যায় অভিযোগ সত্য নয় বা ভুয়ো তাহলে কেস ক্লোজ হবে। এছাড়া পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও এদিন তিনি জানান। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভালো উদ্দেশ্য নিয়েই হয়েছিল। পরে সেটি একটি রাজনৈতিক দলের শাখা সংগঠন হয়েছিল’। তিনি আরো বলেন, পুলিশের মঙ্গল কতটা হয়েছে জানি না। কিন্তু শান্তনু সিংহ বিশ্বাস, বিজিতাশ্বর রাউতের মত অফিসারদের সুবিধা হয়েছে। আজ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলাম’।
সেই সঙ্গে এদিন আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ফাঁড়ি যারা ভাঙচুর করেছে। ৭জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে ।সেই সাথে ভারতীয় ন্যায় সংহিতার কথা উল্লেখ করেন’। শুভেন্দু অধিকারী বলেন, ক্ষতি যা হয়েছে তা অভিযুক্তদের থেকে নেওয়া হবে।। তাঁর স্পষ্টবার্তা কোন সরকারি জিনিস হাত দেবেন না। পুলিশের কিছু হলে আমরা ছেড়ে কথা বলব না’। এদিন ডায়মন্ড হারবারের প্রশাসনিক সভায় দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার,মুখ্য সচিব মনোজ আগরওয়াল ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তবে এদিন ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর দেখা হয়নি । শেষমেষ তিনি ফিরে যান।
ডায়মণ্ডহারবারে প্রশাসনিক বৈঠক শেষ করে ফলতার রাজনৈতিক সভার উদ্যেশে রওনা দেন।

ADVT





