এবার প্রশাসনিক সভায় শাসকদলের পাশাপাশি বিরোধীদল সহ সব রাজনৈতিক দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে- বললেন- মুখ্যমন্ত্রী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে তিনি জানান। এখন থেকে রাজ্যের প্রতিটি প্রশাসনিক সভায় শাসকদলের পাশাপাশি বিরোধী দল সহ সব  রাজনৈতিকদলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে।
বুধবার উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন, বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক, মনোজ আগরওয়াল, সাংসদ রাজু বিস্তা ,মনোজ টিগ্গা। পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানান, ‘রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এবং সরকারি প্রকল্পগুলি সঠিক রূপায়ণের জন্য প্রশাসনিক আলোচনার প্রয়োজন। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি প্রশাসনিক বৈঠকে আমরা বিধায়কদের আমন্ত্রণ জানাবো। তাঁরা যে দলেরই হন না কেন’।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, শুধুমাত্র বিধায়কই নয়, বিজেপির মনোভাবাপন্ন বা ‘লাইক মাইন্ডেড’ সাংসদের ও প্রশাসনিক বৈঠকে ডাকার জন্য তিনি মুখ্য সচিব কে নির্দেশ দিয়েছেন।

 বর্তমান সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও কার্যকর ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন অভিজ্ঞ রাজনৈতিক এবং প্রশাসনিক মহল। তবে আগামীদিনে সম্মিলিত প্রচেষ্টায় রাজ্যসরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি কতটা সঠিক রূপায়িত হয় সেটাই এখন দেখার।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *