
বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ২৪পরগণার আমতলা তৃণমূল পার্টি অফিসে এবারে চলল বুলডোজার। পাঁচ তলার এই অফিস বেআইনিভাবে তৈরি অভিযোগ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই কার্যালয়ের আজ সকাল থেকে ঘিরে রাখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী,দমকল এবং প্রশাসনের আধিকারিকাও । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসে তিনটে বুলডোজার। একদিকে গার্ড্ররেল দিয়ে ঘিরে ফেলা হয় অভিষেকের আমতলার অফিস, তারপরে শুরু হয় বুলডোজার দিয়ে একের পর এক ভাঙ্গার কাজ।
আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাঁচতলার কার্যালয়টি সম্পূর্ণরূপে বেআইনিভাবে তৈরি। কোন ধরনের অনুমোদন প্ল্যান ছাড়াই গড়ে তোলা হয়েছিল বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছিল।
জানা গেছে এর আগে ১৫ জুলাই বেআইনি নির্মাণের অভিযোগের শুনানির জন্য জোড়া নোটিশ পাঠায় প্রশাসন। যদিও সেই নোটিশের কোন উত্তর না দিয়ে এবং প্রশাসনের সেই শুনানিতে উপস্থিত ছিলেন না কেউ।
এদিন আমতলার তৃণমূল সাংসদ কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হতেই আশপাশের থাকা স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রী রাম ধ্বনি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং তারা বলতে থাকেন, ‘এখান থেকেই বিগত দিনে আমাদের এত অত্যাচার করা হয়েছে যে, আমাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না। মারধর করা হত’।
জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার কোন সভা করলে মূলত এখান থেকে পুরোটা দেখভাল করা হত তৃণমূলের তরফে। অভিষেকেও তাঁর কর্মীদের সঙ্গে যাবতীয় মিটিং এই অফিসে বসেই করতেন। দক্ষিণ ২৪ পরগনা কোন সভা হলে মূলত এখান থেকে পুরোটাই দেখভাল করা হতো।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয় ভাঙা প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিশ্বর নস্কর জানান, ‘অবৈধ জায়গার উপরে কার্যালয়টি নির্মাণ করা হয়ে ছিল। আদৌ হয়তো ওদের জায়গা নয়। জবরদখল করে হয়তো কার্যালয়টি তৈরি হয়ে গেছে। তাই প্রশাসন আজকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে’।






