
রমেশরায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- না এরা কেউ প্রতিষ্ঠিত সনামধন্য আর্টিস্ট নন।মনের ভাবনা আর দেশ রক্ষায় বীর যোদ্ধা ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানাতেই এবার ‘অপারেশন সিঁন্দুর’কে থিম আকারে তুলে ধরল, মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন সাগরদ্বীপের ক্ষুদে পড়ুয়ারা। আজ বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, তখন এক অনন্য নজির সৃষ্টি করল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া এক কোচিং সেন্টার-এর ছাত্র-ছাত্রীরা, কেবল বই-খাতায় সীমাবদ্ধ না থেকে, সৃজনশীলতার এক অনন্য নিদর্শন তুলে ধরেছে । তাদের এ বছরের সরস্বতী পুজোর মূল আকর্ষণ হলো বিশেষ থিম— ‘অপারেশন সিঁদুর’।
জানা গেছে,কোনো পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে টানা ১মাসের বেশি সময় ধরে একটু একটু করে নিজেদের হাতে তৈরি করেছে এই অভিনব মণ্ডপ।
আরও জানা গিয়েছে, অদম্য জেদকে সম্বল করে ছাত্র-ছাত্রীরা এই মণ্ডপটি সাজিয়ে তুলেছে। ‘অপারেশন সিঁদুর’ থিমটির মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা, যা দেখতে এখন থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।পাশাপাশি মুখে মুখে এই থিমের খবর চাউর হতেই কাকদ্বীপ,কুল্পির মানুষজন ভীড় জমাচ্ছেন।
প্রায় একমাসের বেশি সময় ধরে ছাত্র-ছাত্রীরা এই অপারেশন সিঁদুর থিমের আদলে পুজো মন্ডপ টি বানিয়েছে। মুলত বাঁশ,চট,মাটি এবং পরিবেশবান্ধব রঙ দিয়ে তৈরী করা হয়েছে।তবে প্রতিমা সাবকি। প্রত্যেক বছরই সরস্বতী পুজোতে তারা নিত্য নতুন থিমের ছোঁয়া নিয়ে আসে। এ বছরও অপারেশন সিঁদুর তাদের মূল আকর্ষণ। শুক্রবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল থেকে এই পুজো মণ্ডপে সাগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন, এই ঠাকুর এবং থিমের প্যান্ডেল দেখার জন্য।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
