নরেন্দ্রপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভষ্মীভূত থার্মোকল গোডাউন-মৃত ৩

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- প্রজাতন্ত্র দিবসের ভোররাতে দক্ষিণ২৪পরগণার নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে,রবিবার ভোর রাতের দিকে আনুমানিক আড়াইটে-থেকে ৩টে  নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহানশিখা বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। দীর্ঘ ৭ঘন্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনো দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে।তবে ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেছিল।পরে জানা যায় রাতের শিপটে কর্মরত ছিলেন তিন জন শ্রমিক,তাদের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।,

 আগ্নিকান্ডের পর ওই কর্মরত শ্রমিকদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা এমটাই দাবি করছিলেন স্থানীয়রা।এদিকে আজ বেলায় বারুইপুর জেলাপুলিশ সুপার শুভেন্দু কুমার ওই ৩ শ্রমিকের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে জানান।এক্ষেত্রে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।পাশাপাশি বেশ কয়েকজন দাবি করছেন,তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ।ফলে মৃতের সংখ্যা বাড়তে পার।ইতিমধ্যে  আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।সূত্রের খবর,৫জন কর্মরত শ্রমিক নিখোঁজ দাবি করলেও পুলিসের পক্ষ থেকে ৩জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। সূত্রের খবর, গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখছে,পুলিশ এবং দমকল।তবে ক্ষয়ক্ষতির পরিমান কত এখনও জানা যায়নি।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *