বারুইপুরের আদি গঙ্গায় বীরভূমের যুবকের দেহ উদ্ধার !তদন্তে পুলিশ

রাজ্য

প্রতীকী ছবি—–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বীরভূমের যুবক দেহ উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের আদি গঙ্গায়। বুধবার সকালে  পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা নিয়েও এখন ধোঁয়াশা রয়েছে ।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সেই রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন।অভিজ্ঞ তদন্তকারীরা।


পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌমেন চট্টরাজ বয়স আনুমানিক ২৯। তাঁর বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া এলাকায়।আরও জানা গেছে সৌমেন চট্টরাজ কর্মসূত্রে বারুইপুরের সাহা পাড়া এলাকায় থাকতেন একটি পোল্টি ফার্মের কোষাধক্ষ্য হিসেবে কর্মরত ছিলেন। এদিন বারইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সদাব্রত ঘাটের কোয়ালপাড়া আদি গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার হয় ।দেহ উদ্ধারের পর সৌমেনের পরিচয় জানা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে পরে স্থানীয় বাসিন্দারা জানান বারুইপুরের যুবক কর্মরত ছিলেনএবং স্থানীয়রা সনাক্ত করেন।  এরপরেই পুলিশের পক্ষ থেকে সৌমেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা  হয়। তবে এই ঘটনার পর বারইপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য  সৃষ্টি হয়। নিরাপত্তা জনিত প্রসঙ্গে স্থানীয় মানুষজন খোভ প্রকাশ করেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *