জোকা থেকে ডায়মণ্ডহারবার পরে বাড়িয়ে সাগর পর্যন্ত চার লেনে রাস্তার দাবি দেবাংশু পান্ডা সহ ৪বিধায়কের,ডিপিআর তৈরি করতে বললেন গড়কড়ি

অন্যান্য রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিত্য যানজট। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আর দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার ৪ বিধায়ক। প্রথমে জোকা থেকে ডায়মন্ড হারবার পরে তা সাগর,বকখালি পর্যন্ত ২ লেনের ডায়মন্ড হারবার রোড চওড়া সম্প্রসারণের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। সোমবার দিল্লিতে বাংলার চার বিধায়ক দেখা করলেন। সঙ্গে এই প্রকল্পের বিস্তারিত প্রস্তাবও দেন।  বিস্তারিত রিপোর্ট, ডিপিআর এবং সম্ভাব্যতা ও সমীক্ষার তৈরীর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জানালেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা।
এদিন দিল্লিতে নীতিন গড়কির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার, সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর এবং সাগর বিধায়ক সুমন্ত মন্ডল। তাদের প্রস্তাব জোকা থেকে সাগর পর্যন্ত  ডায়মণ্ডহারবার রোডের পরিকাঠামো উন্নত করে অন্তত ৪ লেন করা হোক। জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত যে যানজট দীর্ঘদিন ধরেই চলছে, স্কুল ও অফিসে ব্যস্ত সময়ে এই রাস্তায় গাড়ির চাপ বাড়ে। ৪ বিধায়কের দাবি রাস্তা সম্প্রসারণ হলে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি রাস্তার দু’ধারে প্রস্তাবিত সম্প্রসারণ এর ক্ষেত্রে অ ব্যবহৃত খাল গুলিকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। এই প্রস্তাবে দুই পাশে ১৫ মিটার করে জায়গা পাওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে। বর্তমানে রাস্তার উপরে অতিরিক্ত চাপ না বাড়িয়ে সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে ,তবে জমি, খাল এর অবস্থা, পরিবেশগত বিষয় এবং তার সম্ভাব্য বিষয়গুলি নিয়ে খতিয়ে দেখার পরই চূড়ান্ত নকশা নির্ধারিত হবে।
দিল্লী থেকে এবিষয় বাংলা চাণক্য নিউজকে ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা   জানান ,প্রথমে জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত পরে তা বাড়িয়ে সাগর এবং বকখালি পর্যন্ত। জাতীয় সড়ক ১২কে চার বা ছয় লেনে সম্প্রসারণের প্রস্তাবের সমীক্ষায় আওতায় আসতে পারে। পাশাপাশি তিনি জানান,ডায়মন্ড হারবার মহাকুমার ফলতা যেহেতু  বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে সে কথা মাথায় রেখে বর্তমানে রাজ্য সড়কের অন্তর্গত রাস্তাটিকেও পরে জাতীয় সড়কের ভিতর অন্তর্ভুক্ত করা হতে পারে  সেবিষয় জানানো হয়েছে।

তবে রাস্তা সম্প্রসারণ বিষয়ের খবর প্রকাশ্যে আসতেই ডায়মন্ড হারবারবাসীর মধ্যে ব্যাপক উচ্ছাস  লক্ষ্য করা গেছে ।
এ বিষয়ে ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা আরও জানান, ৪বিধায়কের এই প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সদর্থকভাবে গ্রহণ করেছেন এবং প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ডিপিআর প্রস্তুতির প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জোকা থেকে ডায়মন্ড হারবার হয়ে সাগর কিংবা বকখালি সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান, সাধারন মানুষ যাতায়াত করতে পারবে।সেই সাথে শিল্প বাণিজ্য পর্যটন, আঞ্চলিক অর্থনৈতিক সব দিক থেকেই প্রভূত উন্নয়ন সাধন হবে । 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *