
তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মে মাস থেকেই চলছে তীব্র তাপদাহ।সকালের দিকে বাইরে বের হলেও দুপুরের দিকে রাস্তায় লোকজন কম বের হচ্ছেন।আর যাদের কাজের উদ্যেশে অগত্যা বাইরে বেরতে হচ্ছে সে ক্ষেত্র মাথায় ছাতা, চোখে রোদ চশমা পড়ে।পিপাসা দূর করতে লস্যি,ঘোল খেয়ে অথবা ডাবের জল পান করেছেন অনেকেই।বেশির ভাগ মানুষজন এই প্রখর তাপদহ থেকে বাঁচতে দুপুরের পরে পরন্ত বিকেলে কিংবা সন্ধ্যায় প্রয়োজনীয় কাজ গুলি করছেন। তবে গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত তখন ক্ষুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্কুল চলাকালীন প্রতি ঘন্টায় ছাত্রছাত্রীদের নিয়ম করে ORS মিশ্রিত বিশুদ্ধ জল পান করতে হবে এমন অভিনব মানবিক প্রয়াস নিয়েছে ফলতা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই মানবিক অভিনব প্রয়াস প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, ‘আজ ২/০৬/২০২৫ সোমবার, দীর্ঘদিন গ্রীষ্ম অবকাশের পর আজ থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে পঠনপাঠনের সাথে যুক্ত হল। গ্রীষ্মের দাবদাহের থেকে রক্ষার জন্য ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এক মানবিক উদ্যোগ উপস্থিত সমস্ত শিক্ষার্থীদের ও.আর.এস মিশ্রিত বিশুদ্ধ পানীয় জল বিতরণের উদ্দ্যেশ্যে Water Interval শুরু হল। তবে এটি চলবে ধারা বাহিক ভাবে, যতক্ষণ না বর্ষা আসছে ততদিন পর্যন্ত’।পাশাপাশি তিনি আরও জানান, ‘এদিন শিশুরা তাদের গ্রীষ্মকালীন হাতের কাজ ও বিভিন্ন মডেল বিদ্যালয়ে জমা দেয়।আজ বিদ্যালয়ে মোট ৩২৮ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল।প্রতিটি শিক্ষার্থীকে একটি করে হিমসাগর আম দিয়ে স্বাগত জানান হয়।

এমন অভিনব উদ্যোগে খুশি অভিভাবকরা,তারা বলছেন, ‘এই প্রচণ্ড গরমে বড়রাই অসুস্থ হয়ে পড়ছেন,আর ছোটদের!তবে বাড়িতে যে ভাবে সন্তানদের যত্ন নেওয়া হয় ঠিক ফলতা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তা করছে।আমরা বিদ্যালয়ে বাচ্চাদের পাঠিয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছি’।
বাংলার চাণক্য নিউজের পক্ষ থেকে এধরনের মানবিক প্রয়াস কে সাধুবাদ জানাই।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
