ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে মহা সমারোহে পালিত হলো বসন্ত উৎসব

রাজ্য শিক্ষা

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফলতায় অকাল বসন্ত উৎসব পালন।খুদে পড়ুয়ারা সেজেছে কেউ কৃষ্ণরাধা আবার কেউ বা করছে নাচ,গান।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল আট থেকে আশি। রাত পোহালেই বসন্ত উৎসব।আবিরের রঙে রাঙা হয়ে উঠবে চারিদিক।একদিকে স্কুলের প্রতিষ্ঠা দিবস আর অন্যদিকে বসন্ত উৎসব। দুই উৎসব একত্রে আরও রঙীন প্রাণবন্ত হয়ে উঠল ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন।

 আজ ২রা মার্চ,২০২৬  অন্যান্য বছরের ন্যায় এবছরওদক্ষিণ২৪পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহা সমারোহে পালিত হলো  বসন্তোৎসব এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এদিন ছাত্রছাত্রীরা নিজেদেরকে  আবির ও নানা রঙে রাঙিয়ে,রঙিন সাজে , গাঁদা ও পলাশ ফুলের গহনাতে সজ্জিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গন ভরিয়ে তোলে।এদিন আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদের পূর্ত ও সড়ক দপ্তরের কর্মাধ্যক্ষ  জনাব জাহাঙ্গীর খান মহাশয়, ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বকসি মহাশয়া এবং আরও অনেক বিশিষ্ট ও গুণী মানুষজন।

এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রভাত ফেরির সুদৃশ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে।

সকাল ৯ টায় শুরু হয় এই শোভা যাত্রা । পথ নৃত্য,সঙ্গীত ও বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তার মাধ্যমে ছাত্রছাত্রীরা দিকে দিকে ছড়িয়ে দেয় বসন্তের আগমন বার্তা।

পরে এদিন বিদ্যালয়ে প্রাঙ্গণে শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ক্ষুদে পড়ুয়ারা গেয়ে ওঠে ‘ওরে গৃহবাসী’, ‘আকাশ ভরা সূর্য তারা’,আবির মাখানো নাচ,কৃষ্ণরাধা সেজে  নৃত্য,সঙ্গীত ও আবৃত্তি করে ,এক অপরকে আবির রঙে রাঙিয়ে দিয়ে,শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় পর্ব চলে বহুক্ষন।

অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে ছিল দুপুরের খাবারের আয়োজন।সমস্ত ছাত্রছাত্রী ও উপস্থিত অভিভাবকদেরকেও ভাত, ডাল,আলুভাজা,চাটনি,পায়েশ,মিষ্টি ও আইসক্রিম পরিবেশন করা হয় ।

শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সংক্ষিপ্ত বক্তৃতা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে  অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *