কৈখালিতে উদ্ধার ডলফিনের দেহ,কীভাবে মৃত্যু?তদন্তে বনদপ্তর

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কুলতলির মাতলা নদী থেকে উদ্ধার  মৃত ডলফিনের দেহ ! কুলতলির কৈখালীর মাতলা নদী থেকে প্রায় পাঁচ-ছয় ফুটের মৃত ডলফিন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চলে ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিয়ালী বিট অফিসের বনকর্মীরা। মৃত ডলফিনকে উদ্ধার করে ময়নাতদন্ত শুরু করেছে বনদপ্তর।


দক্ষিণ ২৪ পরগনা  সুন্দরবনের কুলতলির কৈখালীর মাতলা নদীতে শুক্রবার একটি মৃত ডলফিনকে ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। প্রথমে তারাই খবর দেয় স্থানীয় পিয়ালী বিট অফিসে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে মৃত ডলফিনটিকে নদী থেকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষজন জানাচ্ছেন মৃত ডলফিন এর গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল।ঠিক কিভাবে ডলফিন এর মৃত্যু হল, সে বিষয় নিয়ে ইতিমধ্যে মৃত ডলফিনটির ময়না তদন্ত শুরু করেছে বনদপ্তর। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *