ক্যানিংয়ে মহিলা হোম গার্ডের রহস্য মৃত্যু! তদন্ত শুরু

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ক্যানিংয়ে এক মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যু! খোদ পুলিশ কোয়াটারে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার ।মৃতের পরিবারে  অভিযোগ থানার  এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ওই পুলিশ অফিসার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের মেয়েকে খুন করেছেন বলে অভিযোগ তুলেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগরা ক্যানিং থানা এলাকায়। তবে কি কারনে মৃত্যু হয়েছে? সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতা ওই হোম গার্ডের নাম গুলজান পারভীন মোল্লা(২২)। তিনি ক্যানিং এর জীবনতলা থানার উত্তর মউখালিএলাকার বাসিন্দা। জানা গেছে, গত দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙ্গরে গিয়ে খুন হন পারভীনের বাবা রশিদ মোল্লা। তারপরেই বড় মেয়ে গুলজানকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়। বর্তমানে ক্যানিং থানায় অধীনে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটি শেষ করে ক্যানিং থানার পিছনের কোয়াটারে গিয়েছিলেন। পরে বাড়ি থেকে বারবার ফোন করেও কোন জবাব না পাওয়ায়, বাড়ির লোকজন তার খোঁজ করতে ক্যানিং থানায় আসেন ওই মহিলা হোমগার্ডের বোন রুকসানা খাতুন । দিদির কোয়াটারে ভেজানো দরজা খুলতেই দিদির ঝুলন্ত অবস্থায় দেখতে পাই বলে দাবি বোন রুকসানার । ক্যানিং থানায় খবর দেওয়া হলে পুলিশ  দেহ উদ্ধার করে ময়না তদন্ত পাঠায়।  মৃতার পরিবার খুনের অভিযোগ তুলেছে, থানার সাব ইন্সপেক্টর এর বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা সে বিষয়গুলো খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা। তবে এই ঘটনায় ক্যানিংয়ে ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *