ধেয়ে আসছেপ্রবল দুর্যোগ ! মৎস্যজীবীদের বন্দরে ফিরে আসতে নদীতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মাইকিং

রাজ্য

তপন কুমার দাস (ফ্রেজারগঞ্জ),বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া ।শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি হওয়ায়, সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করল প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপদ এড়াতে বৃহস্পতিবার থেকেই নদীপথে স্পিডবোট নিয়ে মাইকিং চলছে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের উদ্যোগে।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় নদীর জলস্ফীতি বাড়ার সাথে সাথে সমুদ্র হয়ে উঠতে পারে উত্তাল।
এই দুর্যোগের হাত থেকে মৎস্যজীবীদের সুরক্ষিত রাখতে  ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ নদীপথে মাইকিং করে জানায়,শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো মৎস্যজীবী যেন গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যে সমস্ত মৎস্যজীবী ইতিমধ্যেই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের বন্দরে ফিরে আসে সেই বার্তা দেয়। মৎস্যসংগঠন সূত্রে জানা গেছে,ইতিমধ্যে গভীর সমুদ্র থেকে ট্রলার গুলি ফিরে আসছে।সেই সঙ্গে যাদের মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ার কথা ছিল তারা আপাতত কাকদ্বীপ মৎস্য বন্দর,নামখানা,ফেজারগঞ্জ বন্দর গুলিতে নিরাপদ জায়গায় অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *