৪টি ট্রলার সহ ৯১জন বাংলাদেশী মৎস্যজীবিকে মুক্তি দিল ভারত    

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জেলবন্দি ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। দীর্ঘ পাঁচ মাস পর অবশেষে আজ মুক্তি মিলল ।বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ওই মৎস্যজীবিরা  আন্তর্জাতিক জলসীমা  অতিক্রম করে ভারতে ঢুকে পড়ার অভিযোগ ভাতীয় নৌ  বাহিনীর হাতে গ্রেফতার হয়। মোট ৪টি ট্রলার করে তারা মাছ ধরতে বেরিয়েছিলেন।  আদালতে তোলা হয়েছিল ।আদালতের নির্দেশে তারা জেলবন্দী হয়েছিলেন ।শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি টলারসহ ৯১ জন মৎস্যজীবীদের কে নিয়ে  আন্তর্জাতিক জলসীমাল উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় উপকূলবর্তী বাহিনী। সেখানে দু’দেশের নৌ বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত  বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে ৯১জন মৎস্যজীবিকে বলে জানা গিয়েছে প্রশাসনসূত্রে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে,, গত ৫ মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের ৪টি মাছ ধরা ট্রলার কে আটক করে ভারতীয় উপলক্ষী বাহিনী। আর সে সময় ৯১ জন মৎস্যজীবীকে আটক হয়েছিল। এরপর নিয়ম অনুযায়ী ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের হাতে আটক মৎস্যজীবীদের তুলে দেয়।পরে আদালতে নির্দেশে ৪ মাসের বেশি সময় ধরে ভারতের জেলে বন্দি ছিলেন ওই বাংলাদেশি মৎস্যজীবীরা। অবশেষে আজ শনিবার ৬/০৬/২০২৬ ফেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে রওনা দিলেন বাংলাদেশের ওই মৎস্যজীবীরা। এদিন নামখানা ফ্রেজারগঞ্জের উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা। এবং  ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আধিকারিক ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরাও । 

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *