ভিন রাজ্যে কাজ করতে গিয়ে গঙ্গাসাগরের পরিযায়ী শ্রমিকের মৃত্যু! এলাকায় শোকের ছায়া

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-   তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কমলপুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তির নাম শক্তিপদ দাস বয়স (৪০),। শুধু শক্তিপদ নয় এর আগে গঙ্গাসাগর থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাদের তালিকায় নতুন সংযোজন হল শক্তি বাবু।

জানা গেছে,  পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শক্তিপদ বাবু। গতকাল সকালে ইটভাটায় কাজ করার সময় ঘটে দূর্ঘটনা। মৃতের পরিবারের তরফে থেকে জানা গেছে, এদিন সকালে  শক্তিপদ দাস কাজ করার সময় অসাবধানতার কারণে কাদা মাটি মেশানোর মিকচার মেশিনে হাত ঢুকে যায়। হাত আটকে যাওয়ায় হাত বের করতে গিয়েই শরীরটাও মেসিনের মধ্যে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শক্তিপদ বাবুর।তাঁর আত্মচিৎকারে প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। বহু চেষ্টার পরেও মেশিন থেকে শক্তিপদ দাসকে বার করা সম্ভব হয়নি। শেষমেষ গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে বার করা হয় শক্তিপদ দাসের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ও আত্মীয়-স্বজন। এখনো পর্যন্ত শক্তিপদ দাসের মৃতদেহ বাড়ি ফেরানো সম্ভব হয়নি।

 শক্তিপদ দাসের ভাই প্রবীর দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,  “ পরিবারের আর্থিক অনটন চলায় তারা প্রায় সময়ে ভিনরাজ্যে কাজে যান। তার বড়দাদা শক্তিপদ গত দুমাস আগেই তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানেই  মেজ ভাই ও তাঁর পরিবার রয়েছে। মৃতের ছোট ছেলে ও জামাই  তামিলনাডুতে আছে।  দাদার দেহ গঙ্গাসাগরে নিজের  বাড়িতে ফিরিয়ে আনার সমর্থ্য নেই। সেজন্য মৃতদেহ ময়না তদন্তের পর তামিলনাডুতেই দেহ সৎকার করা হবে বলে জানান প্রবীর দাস” । 



ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *