
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বছরে যে কোনো সময় তো কোথাও ঘুরতে যেতে মন চায়। কিন্তু শীতের মরশুমে ভ্রমণ প্রিয় বাঙালির কাছে পিঠে কিছুটা সময় পরিবারকে নিয়ে ঘুরে আসতে চায় বহু মানুষজন। ডিসেম্বর কিংবা নতুন বছরের শুরুতে হলে আর কথাই নেই। কাছে পিঠে ঘুরতে যাওয়ার জায়গা বলতে প্রথম পছন্দের তালিকায় দীঘা সমুদ্র সৈকত। জানা গেছে,নতুন বছরের দীঘা –মন্দারমনিতে এখন পর্যটকদের ঢল নেমেছে। আর এই সংখ্যাটা ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্যের পর্যটকরা ভিড় করছেন । এই বিপুল সংখ্যক ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে। তবে এই ভিড় সামাল দিতে ও তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবার নয়া হোয়াটস্অ্যাপ পরিষেবা চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এবার দীঘা মন্দারমনি, শংকরপুর, তাজপুর সহ কাঁথি মহাকুমার উপকূলবর্তী পর্যটন কেন্দ্রের কোন সমস্যা বা হয়রানীর মুখোমুখি হলেই অনেকে চিন্তিত হয়ে পড়েন।আর থানায় ছুটতে হবে না পর্যটকদের ।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ whatsapp পরিষেবা নির্দিষ্ট এই নাম্বারটি হল ৭০৪৭৯৮৯৮০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করেই জানানো যাবে যাবতীয় অভিযোগ।
সম্প্রতি এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুল কুমার দে এক সাংবাদিক বৈঠক করে জানান, “পরিবার নিয়ে বেড়াতে এসে অনেক সময় পর্যটকরা সমস্যায় পরেন। কিন্তু কোথায় অভিযোগ জানাবেন তা বুঝতে পারেন না। সে কথা মাথায় রেখেই এই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, উৎসবের মরশুমে দীঘা, মান্দারমনিতে বিপুল পর্যটক সমাগম হয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ডিজিট্যাল অভিযোগের ব্যবস্থার সূচনা।সে ক্ষেত্রে কেউ যদি উদ্দেশ্যে প্র্রনোদিত ভাবে অভিযোগ করেন তা হলে তার বিরুদ্ধেও কড়া আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দীঘা, মান্দারমনি, শংকরপুর, তাজপুরের বিভিন্ন জায়গায় এই হোয়াটসঅ্যাপ নম্বর লেখা ব্যানার লাগানো হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার পত্র বিলির ব্যবস্থা করা হয়েছে।
এই নতুন হোয়াটস অ্যাপ পরিষেবা প্রসঙ্গে পর্যটকমহল মনে করছেন, এই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হওয়া তারা আগের থেকে অনেকটাই নিরাপত্তা বিষয়ে স্বাচ্ছন্দ বোধ করছেন। তবে দেখার বিষয় আগামী দিনে এই নতুন পরিষেবা কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার ।

advt

advt

advt

advt

advt

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ;- ৯১৫৩০৪৩৩৮০
