প্রবীণ পেনশনভোগীদের বাড়িতে গিয়েও মিলবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট, পূর্ব রেলের বিশেষ অভিযান

অন্যান্য রাজ্য

নিতাই মালাকার(কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  রেলের পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করতে বিশেষ অভিযান শুরু করল পূর্ব রেল। বৃহস্পতিবার কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতরে পেনশনভোগীদের উপস্থিতিতে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়।
এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১,২৬৫ জন পেনশনভোগী ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেয়েছেন। সদর দফতরের পাশাপাশি হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা—এই চারটি বিভাগীয় দফতর এবং লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুরের তিনটি ওয়ার্কশপেও এই কর্মসূচি চালু হয়েছে।

চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। বিশেষ উদ্যোগ হিসেবে পেনশনভোগীদের বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষত ৮০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ পেনশনভোগীদের বাড়িতে গিয়ে এই পরিষেবা দেওয়া হবে।

পূর্ব রেলের পরিকল্পনা, আগামী বছরগুলিতেও নিয়মিত এই অভিযান চালানো। সংস্থার লক্ষ্য, তাদের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ পেনশনভোগীর কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া। এর ফলে প্রবীণদের আর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য দফতরে আসার ঝক্কি পোহাতে হবে না।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, পেনশনভোগীদের জন্য পেনশন সংক্রান্ত পরিষেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলতে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ। 

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *